বাংলাদেশ সরকারকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি রবিবার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের সহিংসতা ও দমন-পীড়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন।
তুর্ক দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচারণার সময় এবং ভোটের দিন আইন লঙ্ঘন ও অনিয়মের কার্যকর তদন্ত করা উচিত বলে জানিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরুর কয়েক মাসে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্বিচারে আটক করা হয়েছে বা ভয় দেখানো হয়েছে। এই ধরনের কৌশল সত্যিকারের (গণতান্ত্রিক) প্রক্রিয়ার জন্য সহায়ক নয়।
তুর্ক বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি, যেন সব বাংলাদেশির মানবাধিকার সম্পূর্ণরূপে বিবেচনায় নেওয়া হয় এবং দেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
তিনি বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন সকল বাংলাদেশীর মানবাধিকার সম্পূর্ণরূপে বিবেচনায় নেওয়া হয় এবং দেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
তুর্ক বলেন, প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বয়কট করলেও ভোটের আগে থেকে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা গণগ্রেফতার, হুমকি, জোরপূর্বক গুম, ব্ল্যাকমেইলিং এবং নজরদারিসহ সমস্ত পদ্ধতি পদ্ধতি ব্যবহার করেছেন। বিরোধী দলগুলির বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলার অভিযোগও করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর থেকে প্রায় ২৫ হাজার বিরোধী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে প্রধান দলের নেতারা রয়েছে। জাতিসঙ্ঘ মানবাধিকার প্রধান বলেছেন, গত দুই মাসে অন্তত ১০ বিরোধী সমর্থক হেফাজতে মারা গেছে বা নিহত হয়েছে। এসব নির্যাতনের অভিযোগ বা আটকের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে আরো বলা হয়, (বাংলাদেশে) অনেক মানবাধিকার কর্মীকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে এবং কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। কয়েক ডজন সন্দেহভাজন জোরপূর্বক গুমের ঘটনার তথ্যও আছে, যার বেশিরভাগ হয়েছে নভেম্বরে। এসব ঘটনার স্বাধীনভাবে তদন্ত করা উচিত এবং দায়ী ব্যক্তিদের অবশ্যই সুষ্ঠু ও স্বচ্ছ বিচারে বিচারের আওতায় আনতে হবে।
তুর্ক বলে, প্রচারণার সময় এবং নির্বাচনের দিনেও আইন লঙ্ঘন ও অনিয়মের পুঙ্খানুপুঙ্খভাবে এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত।
