Logo
Logo
×

রাজনীতি

ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফটলেট দিবে ও দুইদিন গণসংযোগ করবে বিএনপি 

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম

ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফটলেট দিবে ও দুইদিন গণসংযোগ করবে বিএনপি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। এ দাবি আদায়ে দলটি মঙ্গলবার ও বুধবার গণসংযোগ করবে। একই সঙ্গে ভোট বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করবে বিএনপি।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এই ভোটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কর্মসূচি দেওয়া হয়।

২৮ অক্টোবর ২০২৩ সংঘর্ষের ৭১দিন পর এই কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, জনগণ আওয়ামী লীগের একচেটিয়া ভোট বর্জন করেছে৷ ডামি পর্যবেক্ষকেরা নির্বাচনের সাফাই গাইলেও জনগণ একচেটিয়াভাবে ভোট বর্জন করেছে।

এ সময় লিখিত বক্তব্যে মঈন খান বলেন, বিভিন্ন আসনের ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে একটিও ভোট পড়েনি। বাংলাদেশে যেখানে নির্বাচনের দিন ভোট প্রদান একটি রাজনৈতিক উৎসবে পরিণত হয়। সেখানে ১৯টি কেন্দ্রে একটি ভোট পড়েনি। এটা প্রমাণ করে ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশন প্রহসনের যে নাটক করেছে গতকাল-সেটি ছিল একটি প্রহসনের নির্বাচন। একটি ভুয়া নির্বাচন। শুধুমাত্র এই নির্দিষ্ট ১৯টি কেন্দ্রেই নয়, বাংলাদেশে প্রায় প্রতিটি আসনেই এমন অনেক কেন্দ্রেই রয়েছে-যেখানে একটিও ভোট পড়েনি। কিংবা সারাদিন হয়তো ১০-২০টি ভোট পড়েছে।

তিনি আরও বলেন, সরকার ভোটারদের উপস্থিতি বাড়াতে বিভিন্ন রকমের অপকৌশলের আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ নজিরবিহীনভাবে নিজেরাই নিজেদের প্রার্থীর বিরুদ্ধে ডামি প্রার্থী দাঁড় করিয়েছে এবং নিজেদের মধ্যে কৃত্রিম প্রতিযোগিতা সৃষ্টি করেও ভোটারদের ভোটকেন্দ্রে আনতে পারিনি। সর্বোপরি আওয়ামী লীগের একচেটিয়া ভোট বর্জন করেছে জনগণ

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন