Logo
Logo
×

রাজনীতি

ঝড়ের গতিতে ফলাফল ঘোষণা : বিএনপির নেতাদের প্রতিক্রিয়া

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৮ এএম

ঝড়ের গতিতে ফলাফল ঘোষণা : বিএনপির নেতাদের প্রতিক্রিয়া

ঝড়ের গতিতে ফলাফল ঘোষণায় প্রমাণিত হয়েছে কে কে সংসদ সদস্য হবেন। এসব আগে থেকেই নিধারিত ছিলো। আমরা আগেই থেকেই বিষয়টি অনুমান করেছিলাম এবং প্রকাশ্যে বলেছিলাম নির্বাচন তো হয়ে গেছে। শুধুমাত্র ভোটের আনুষ্ঠানিকতা বাকি।

রবিবার রাতে দ্রুত একাধিক আসনের ফলাফল ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিগত দিনে অনেকগুলো সংসদ নির্বাচন হয়েছে। কিন্তু অতীতে কখনও এতো দ্রুত ফলাফল ঘোষণা করতে দেখিনি। ইতিমধ্যে বেসরকারিভাবে অনেকে নির্বাচিত হয়েছেন বলে জানতে পেরেছি। এতো আমরা আগে থেকেই যে অনুমান করেছিলাম এবং প্রকাশ্যে বলেছিলাম যে কে কে সংসদ সদস্য হবেন তা নির্ধারিত হয়ে গেছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। তাই-ই হচ্ছে এখন।’

দলটির আরেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ‘রকেট গতিতে ফলাফল ঘোষণা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পাচ্ছি এ বিজয়ী হয়েছে, ও বিজয়ী হয়েছে। আমরা ইতিপূর্বে যা বলেছিলাম তাই হচ্ছে। যেখানে সারাদেশে ভোট কেন্দ্রে ভোটার ছিলেন না। কোথাও কোথাও ভোটই পড়েনি। সেখানে এতো ভোট কোথা থেকে আসলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একবার বলা হয়েছে যে ২৭ শতাংশ ভোট পড়েছে। আবার পরে বলা হলো ৪০ শতাংশ ভোট পড়েছে। তাহলে বাকি ভোট কোথা থেকে আসলো। আমাদের অভিজ্ঞতা বলছে বড় জোর ভোট পড়েছে ৭ থেকে ৮ শতাংশ।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন