Logo
Logo
×

রাজনীতি

ভোট কেন্দ্রে কুকুর-বিড়াল ছাড়া আরও কেউ ছিলেন না-মঈন খান

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ পিএম

ভোট কেন্দ্রে কুকুর-বিড়াল ছাড়া আরও কেউ ছিলেন না-মঈন খান

এক ভোট কেন্দ্রের সামনে কুকুর ঘুমাচ্ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দাবি করে বলেছেন, ‘দেশে-বিদেশে সব জায়গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভুয়া প্রমাণিত হয়েছে। জনগণ ভোট বর্জন করেছে। কেন্দ্রে কুকুর-বিড়াল ছাড়া আরও কেউ উপস্থিত ছিলেন না।’ গতকাল রবিবার দুপুরে গুলশানে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।  


মঈন খান বলেন,  ‘ভোটকেন্দ্রে কিছু লোক দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর সাজানো নাটক করছে সরকার। তবে নাটক করে জনগণ ও বিশ্বকে প্রতারিত করতে পারবে না। রহস্য সারাবিশ্বে উন্মোচিত হয়ে গেছে। ভোটকেন্দ্রে না গিয়ে দেশের মানুষ সরকারকে বর্জন করেছে।’


বিএনপির এই নেতার দাবি,  ‘কেন্দ্রে ভোটারশূন্য শুধু নয়, ২০১৪ সালের পুনরাবৃত্তি হয়েছে। কেন্দ্রে ভোটার নয়, কুকুর-বেড়াল উপস্থিত হয়েছে। কুকুর কেন্দ্রে রোদ পোহাচ্ছে। নির্বাচন নামের প্রহসন তা প্রমাণিত।’


‘ভোট বর্জনে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন সফল হয়েছে’-এমনটা উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘সরকার বিএনপিকে ভাঙ্গতে না পেরে ব্যর্থ হয়েছে। জেল জুলুম গ্রেফতার করে বিএনপির আন্দোলন দমাতে পারেনি, সেখানেও সরকার ব্যর্থ। বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর চেষ্টাতেও সরকার ব্যর্থ হয়েছে। বিএনপির সমর্থকরাই শুধু নয়, আওয়ামী লীগের সমর্থকরাও তাদের সময় নষ্ট করে ভোটকেন্দ্রে যায়নি।’


তিনি বলেন, ‘সরকারের সাজানো যে নির্বাচনের নাটক, আজ সকাল থেকে সেই নাটকের শেষ মঞ্চায়ন হচ্ছে। আমরা এক বছর ধরে বলছি, এ দেশের জনগণ এ সরকারকে বর্জন করেছে। আজ ভোট প্রত্যাখ্যানের মাধ্যমে দেশ ও বিদেশিদের মধ্যে জনগণ তা প্রমাণ করে দিয়েছে। সরকারের এই নির্বাচনী নাটকের রহস্য সারাবিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। দ্বাদশ নির্বাচনের প্রহসনের বাস্তবায়ন। এটা কোন নির্বাচন নয়। এটা একটা ভুয়া নির্বাচন। আগামীকাল দেশে বিদেশি সব গণমাধ্যমে এই মহান নির্বাচনের প্রতিবেদন বের হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন