আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উৎসব মুখর পরিবেশে বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে । এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনরা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে, ভোটাররা তাদের বর্জন করেছে।
রোববার সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমী কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ, যে উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।
