জনগণ একতরফা ভোট প্রতাখ্যান করেছে, তারা কেন্দ্রে যায়নি, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। অবৈধ নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে আজ সকাল ৯টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী।বলেন আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে কোন ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে। আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে। রোববার সকালেও বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে দেদারছে জাল ভোট মারছে। কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। তারা জানে জনগণ তাদের ভোট দিতে যাবে না। তিনি বলেন বিএনপির আন্দোলন চলছে, চলবে। তিনি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহবান জানান।
