Logo
Logo
×

রাজনীতি

যারা প্রার্থীতা প্রত্যাহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-জিএম কাদের

Icon

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০২:০১ এএম

যারা প্রার্থীতা প্রত্যাহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-জিএম কাদের

জাতীয় পার্টির যে সব সংসদ সদস্য প্রার্থী নির্বাচন থেকে সরে যাচ্ছেন তাদেরকে সতর্ক করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ (জিএম) কাদের বলেছেন, ‘দলের যেসব প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করছেন, তারা দলীয় শৃক্সখলা ভঙ্গ করেছেন। আমাদের কাউকে কিছু না জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্ন মিডিয়ায় ঘোষণা দিয়েছেন। এটা দলের শৃংখলাপরিপন্থী, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনের বুড়িরহাট রোডে গণসংযোগ শেষে সাংবাদিকদের জিএম কাদের এসব কথা বলেন। এর আগে তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের চিকিৎসক ও স্টাফদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ভোটাররা সংশয়ে রয়েছেন বলে মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘অতীতে নির্বাচন ভালো হয়নি, এবারে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এখনো কিছু বলা যাচ্ছে না পরিবেশ কেমন থাকে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’ 

শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করছি। আমরা নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারের প্রেক্ষিতে এই নির্বাচনে অংশ নিয়েছি। তবে ইতোমধ্যে কিছু কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে আছেন। তাদের আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। ব্যতিক্রম কিছু ঘটলে পরবর্তীতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন