Logo
Logo
×

রাজনীতি

শীতের সকালে লিফলেট হাতে মতিঝিলে রিজভী

শীতের সকালে লিফলেট হাতে মতিঝিলে রিজভী

Icon

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম

শীতের সকালে লিফলেট হাতে মতিঝিলে রিজভী

শীতের সকালে লিফলেট হাতে মতিঝিলে রিজভী

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে সকালে মতিঝিলে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শীতকে উপেক্ষা করে বুধবার (৩ জানুয়ারি) কয়েকজন নেতাকর্মীকে নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে ডাকা মহাসমাবেশ পণ্ড হওয়ার পর হরতাল ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা ফখরুলসহ বিএনপির অনেক নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আবার অনেকে আত্মগোপনে আছেন। এমন অবস্থার মধ্যেও একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো।

কারাগারের বাইরে থাকা নেতাদের মধ্যে রিজভীই নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে দলের কর্মসূচি ঘোষণা করছেন। এছাড়া প্রতিদিন তাকে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, রাজশাহী ও কুমিল্লায় রিজভীকে দলের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। স্বল্প সময়ের জন্য কর্মসূচি পালনের পর আবার ‘আত্মগোপনে’ চলে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এরই অংশ হিসেবে আজ সকালে নেতাকর্মীদের নিয়ে মতিঝিল এজিবি কলোনি বাজারে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেন রিজভী।

এ সময় রিজভী বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ব্যাংক ডাকাতি করে, জনগণের টাকা লুট করে, সেটা বিদেশে পাচার করে বেশি সুখে থাকতে চায়। দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক তাতে তাদের কিছু যায় আসে না।

রিজভী বলেন, এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এ নির্বাচন বর্জন করুন, তাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান । 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন