Logo
Logo
×

রাজনীতি

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে: মতিয়া চৌধুরী

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে: মতিয়া চৌধুরী

Icon

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ এএম

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে: মতিয়া চৌধুরী

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে: মতিয়া চৌধুরী

দেশের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

মঙ্গলবার বিকেলে বানেশ্বর্দী ইউনিয়ন আ’লীগের আয়োজনে স্থানীয় দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। বেগম মতিয়া চৌধুরী এবারও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এ এমপি বলেন, ‘দেশের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে বলেই এখন আর আগের মতো মিডিয়াতে তেমন খবর হয় না। এটা হবেই বা কীভাবে? বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, পঙ্গুভাতা এসব দিচ্ছে আ’লীগ সরকার। শুধু তাই নয়, আমরা চাউল দিচ্ছি, কাপড় দিচ্ছি। আর এগুলোর তালিকা যদি সঠিকভাবে হয় তাহলে নিম্ন আয়ের মানুষরা কেউ এগুলো থেকে বঞ্চিত হবে না। আপনারা দায়িত্বশীলতার সঙ্গে তালিকাগুলো সঠিক করে দিবেন। তাহলে আ’লীগের সম্মান বাড়বে, সরকারের সম্মান বাড়বে।

এ জনসভায় উপস্থিত ছিলেন নকলা উপজেলা আ’লীগের সভাপতি আম্বিয়া বেগম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন-সহ অনেকে। এ আসনে মতিয়া চৌধুরী ছাড়া স্বতন্ত্র ও জাসদ-সহ মোট তিনজন প্রার্থী লড়ছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন