Logo
Logo
×

রাজনীতি

গণভবনের রায়ে ইউনুসের সাজার ঘটনায় পুরো জাতি লজ্জিত: বিএনপির প্রতিক্রিয়া

Icon

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ এএম

গণভবনের রায়ে ইউনুসের সাজার ঘটনায় পুরো জাতি লজ্জিত: বিএনপির প্রতিক্রিয়া

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশী রায়ে আজ ৬ মাসের কারাদন্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত। এই গনভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ¶োভ জানাচ্ছি।’ গতকাল সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় যে দেয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনা অব্যাহত ভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকী দেয়ার ঘটনা প্রমান করে। ২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকী দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি করা হচ্ছে। দেশে আওয়ামী লাখ লাখ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋন খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেয়া হয় ড. মুহাম্মদ ইউনুসের মতো জাতির গর্বকে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন