Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের নির্বাচনী জনসভা বিকেলে

আওয়ামী লীগের নির্বাচনী জনসভা বিকেলে

Icon

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম

আওয়ামী লীগের নির্বাচনী জনসভা বিকেলে

রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা বিকেলে

রাজধানীতে আজ আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। 

জনসভা সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন