Logo
Logo
×

রাজনীতি

১দিনে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাতীয় পার্টির ৪ প্রার্থী

Icon

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ এএম

১দিনে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাতীয় পার্টির ৪ প্রার্থী

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের ছয় দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। গতকাল রবিবার একদিনে গাজীপুরের ২জন, বরগুনার ১জন ও বরিশালের ১ জন যিনি দুইটি আসনে প্রার্থী হয়েছিলেন। ৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে তারা সরে গেছেন।

গতকাল দুপুরে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেয় বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টি। নির্বাচন থেকে যারা সরে দাড়িয়েছেন তারা বরিশাল জেলার ২টি আসন এবং বরগুনার একটি আসন থেকে জাতীয় পার্টির দুই সংসদ সদস্য প্রার্থী। প্রার্থীরা হলেন, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনের প্রার্থী খলিলুর রহমান।

সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর। কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার কিছু রাজনৈতিক দলকে ঘুষ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই।’
তিনি বলেন, ‘নির্বাচানে রয়েছে একটি দল, আর সেই দলের লেজুড়ভিত্তিক কিছু মানুষই এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। সার্বিক বিবেচনায় আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ একই মঞ্চে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন বরগুনা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। উপস্থিত ছিলেন বরিশাল এবং বানারীপাড়া ও উজিরপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা।

গাজীপুরের ২জন প্রার্থী সরে দাড়ালেন : নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুরে দুটি আসনে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন। তিনি দলের গাজীপুর মহানগরের সভাপতিও। গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হন নিয়াজ উদ্দিন। দুটি নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পোস্টার ও ব্যানারও সাঁটিয়েছিলেন। কিন্তু প্রচার প্রচারণা শুরুর ১৩তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাড়াানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি।’

তিনি আরও বলেন, এই কারণে বরিশালের ২টি আসনের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে এবং এ দুটি এলাকার বাসিন্দাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

একই মঞ্চে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বরগুনা-১ আসনের জাতীয় পার্টির আরেক প্রার্থী খলিলুর রহমান। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলাম। সরকার দলীয় নাটকে আমাদের বিভ্রান্তি সৃষ্টি করায় নির্বাচন থেকে সরে যেতে হল। আজ থেকে বরগুনা-১ আসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন