বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম
বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় অংশ নিতে বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর ৩টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় ভাষণ দেবেন তিনি।
এ জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহ।
প্রধানমন্ত্রীর জনসভায় বিশাল জনসমাগমের লক্ষ্যে এরই মধ্যে বিশাল মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, আজকের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এটি হবে বরিশালের ইতিহাসে বৃহত্তম জনসভা।
বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।
