Logo
Logo
×

রাজনীতি

স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে : সেলিমা রহমান

Icon

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম

স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশে সরকারের কিছু সুবিধা ভোগীরা মানুষ সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় 
"ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন আহ্বানে লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, আজকে বাংলাদেশের সকলে জানে, একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। সে নির্বাচন একদলীয় বাকশালের নির্বাচন। যেটা হয়েছে গেছে ৭ জানুয়ারি শুধু ঘোষণা দিবে। সবাইকে দেখিয়ে নাটক করার জন্য।

সবাই এই সরকারের পতন চায় জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, এরা বিরোধীদলকে বিচ্ছিন্ন করতে চায়। নিজেরা আগুন দিয়ে বিএনপির নামে দোষ দিচ্ছে। কিন্তু এ দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। তারা এই নির্বাচন মেনে নেবে না। তারা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চায়।

তিনি বলেন, সরকার দেশের অর্থনীতি সকল ব্যাবস্থা ধ্বংস করে দিয়েছে। ব্যাংক থেকে লুটপাট করে শেষ করে দিয়েছে। জোর করে দেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে।

ভারত কি আমাদের দেশের নির্বাচনে প্রার্থী দেয় এমন প্রশ্ন রেখে সেলিমা বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছে। এ ঘোষণায় সরকারের কিছু সুবিধা ভোগীরা মানুষ স্মার্ট বাংলাদেশের সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।

এরপর প্রেসক্লাবের আশপাশে অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন