Logo
Logo
×

রাজনীতি

মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ এএম

মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি সাংবাদিকদের জানান, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরে তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। 

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনীয় সভায় বক্তব্য দিয়েছিলেন।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন