Logo
Logo
×

রাজনীতি

লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার

লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার

Icon

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম

লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম, ২২ ডিসেম্বর (ইউএনবি)-চট্টগ্রামে লিফলেট বিতরণকালে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দর থানার কলসি দিঘি সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্যজন হলেন, মহানগর যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের মজুমদার বলেন, ভাঙচুর ও নাশকতার একটি মামলায় বিএনপি নেতা আজিজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এম এ আজিজ ও আরিফুর রহমান আরিফকে গ্রেপ্তারের গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন