লালমনিরহাটসহ ৫ জেলায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
লালমনিরহাটসহ ৫ জেলায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
লালমনিরহাটসহ ৫ জেলায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) লালমনিরহাটসহ দেশের ৫ জেলার জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই জনসভা সফল করতে এরইমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ।
বুধবার (২০ ডিসেম্বর) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণের বিষয়টি জানানো হয়।
প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত এ জনসভার সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন। জনসভা সঞ্চলনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী অ্যাভোকেট মতিয়ার রহমান। সভায় বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি। এছাড়াও, সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান আহম্মেদও উপস্থিত থাকবেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনপ্রান্ত থেকে ৫টি জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
