Logo
Logo
×

রাজনীতি

নওগাঁয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

Icon

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ এএম

নওগাঁয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

নওগাঁ, ২০ ডিসেম্বর (ইউএনবি)-নওগাঁ জেলা কারাগারে মতিবুল ইসলাম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে অসুস্থ হলে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতিবুল ইসলাম নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার পলিপাড়া মহল্লার মৃত জহির উদ্দিনের ছেলে।

তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম জানান, বিস্ফোরকসহ ১৪৩, ৩৪১, ৩২৩, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা ছিল মতিবুল ইসলামের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। এরপর তিনি অসুস্থ হলে ১৪ ডিসেম্বর থেকে কারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, বুধবার সকালে বেশি অসুস্থ হলে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তানজিমুল হক জানান, সকালের দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় মতিবুল ইসলামকে। কিছু বাদেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন