Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ পিএম

নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেট, ২০ ডিসেম্বর (ইউএনবি) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের জন্য তার দলের প্রচারণা শুরু করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সিলেটে পৌঁছেছেন।

তিনি প্রথমে বিভাগীয় শহরে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কিছু সময় পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরানের (রা.) মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উভয় স্থানে তার সঙ্গে ছিলেন।

মাজারে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ স্লোগান ও হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

দুপুর আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন