Logo
Logo
×

রাজনীতি

বিজয় দিবস উপলক্ষ্যে তারেক রহমানের ভিডিও ভাষন

রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলুন: তারেক রহমান

Icon

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ এএম

রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলুন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় বিজয় দিবস উপলক্ষ্যে এক এক্স হ্যান্ডেলে বলেছেন, বাংলাদেশ যখন ৫৩তম বিজয় দিবস উদযাপন করছে, মুক্তিযুদ্ধের চেতনার জন্য আমাদের অন্বেষণ তখনো অব্যাহত রয়েছে। আমরা সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করছি। গণতন্ত্রপন্থী জনগণের আদর্শ ও আকাংখার প্রতিফলন ঘটাতে জনগণের ম্যান্ডেটসহ নির্বাচিত সরকারই কেবল বাংলাদেশের স্বাধীনতার মর্মবাণী পুনরুদ্ধার করতে পারে।

এর আগে বিজয় দিবস উপলক্ষ্যে তিনি এক ভিডিও ভাষনে বলেন, গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে নোবেল লরিয়েট, সমাজের প্রতিটি মানুষ মানবিক মর্যাদা হারিয়েছে। নাগরিকদের স্বাধীন মতামত প্রকাশ বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। নাগরিকদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে ফ্যাসিবাদী সরকার। আর ফ্যাসিবাদী সরকারের উপর বাইরে থেকে কেউ যেন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। স্বাধীন বাংলাদেশের নাগরিকরা এখন নিজ দেশেই পরাধীন।

ওই ভাষনে তিনি দেশের শিক্ষানীতি, রাজনৈতিক নেতা কর্মীদের আটক, নির্যাতন সাজা প্রদান ও ৭ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করেন।

শিক্ষানীতির কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষানীতি নিয়ে শিক্ষাবিদদের আলোচনায় সরকারের এত ভয় কেন। 

ঢাবি কর্তৃপক্ষের সম্প্রতি শিক্ষানীতি নিয়ে আলোচনা সভা বাতিলের উল্লেখ করে তারেক রহমান বলেন, শিক্ষানীতি নিয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই আলাপ আলোচনা করতে না পারেন তাহলে কারা আলোচনা করবেন। 

তিনি প্রশ্ন করেন, কম টাকায় চা, সিঙ্গারা যোগান দেওয়াই কি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের কাজ।

অবাধ নকল ও অটোপাস দিয়ে সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ও একটি প্রজন্মের সর্বনাশ করেছে বলে তারেক রহমান ভাষনে মন্তব্য করে বলেন একটি তাবেদার ও মেরুদন্ডহীন জাতি তৈরির জন্য পরিকল্পিতভাবে বিতর্কিত এই কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছে।

দলমত, ধর্ম, বর্ন নির্বিশেষে গণতন্ত্রকামী জনগন বিশেষ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনরত বিএনপিসহ সব রাজনৈতিক দলের  নেতা কর্মীসহ প্রতি বাড়ি, মহলার প্রতিটি পরিবারের একজন করে সদস্যের চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এই সময় কেউ বিপদে পড়লে রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলুন।  

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন