Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রামে বিএনপির ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা

চট্টগ্রামে বিএনপির ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা

Icon

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম

চট্টগ্রামে বিএনপির ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা

চট্টগ্রামে বিএনপির ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা

চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর (ইউএনবি) - অবরোধ চলাকালে চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও ওসিসহ ৫ পুলিশকে আহত করার ঘটনায় ২টি মামলা দায়ের করেছে পুলিশ।

মামলায় ৩৭ বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরো শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে।

ঘটনার পর থেকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রায়পুর ইউনিয়নের মো. ইমতিয়াজ, চাতরী ইউনিয়নের মো. রুবেল, আবুল মঞ্জুর, বৈরাগ ইউনিয়নের মো. মারুফ হোসেন ও মো. জীবন।

বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, স্থানীয় চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদ নেওয়াজ চৌধুরী ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দুইটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপি ও যুবদলের কর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে অবরোধকারীদের পাথরের আঘাতে আনোয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ চোখে মারাত্মক জখম হয়। এছাড়া আরও ৫ পুলিশ আহত হয়। এ সময় পুলিশের পিকআপসহ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন