Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শরিকদের

আওয়ামী লীগের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শরিকদের

Icon

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ এএম

আওয়ামী লীগের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শরিকদের

আওয়ামী লীগের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শরিকদের

নির্বাচনে শরিকদের আসন কমানোর যে সিদ্ধান্ত আওয়ামী লীগ নিয়েছে, তা  প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

একাদশ সংসদ নির্বাচনে শরিকদেরকে ১৬টি আসনে ছাড় দেওয়া হলেও এবার তা কমিয়ে ৭ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় আসন বণ্টনের আলোচনায় থাকা ইনু গণমাধ্যমকে জানান, তারা আসন বাড়াতে বলেছেন। ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগের কোনো নেতা যেন স্বতন্ত্র প্রার্থী না থাকেন, সেটিও নিশ্চিত করতে বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসার দাবি জানিয়েছেন।

২০০৮ সালের জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগ ও ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করে আসছে। তিনটি নির্বাচনের মধ্যে দুটিতে জাতীয় পার্টিও ছিল জোটে। বিএনপি-জামায়াতের বর্জনে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটে না থাকলেও তাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল।

এবারও বিএনপি-জামায়াত ভোটে আসেনি। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের অঙ্কটা কী হয়, তা নিয়ে আছে নানা সমীকরণ। তবে ১৪ দল ও আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচন করবে, সেটি মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই জানিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনে।

৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার চতুর্থ দিন ৪ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শরিক দলের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। জানানো হয়, পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে তালিকা প্রকাশ করবেন।

তবে কাদের সেদিন কোনো তালিকা প্রকাশ না করে জানান, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে আসনের বিষয়ে সমঝোতার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

১৪ দলের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের হয়ে আলোচনা করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু

একাধিক বৈঠকে আসন নিয়ে সিদ্ধান্ত আসতে না পারার মধ্যে বৃহস্পতিবার রাতে আমু সাংবাদিকদের বলেন, “আজকে চৌদ্দ দলীয় জোট নেতাদের সঙ্গে আমরা বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জাসদকে ৩টি, ওয়ার্কার্স পার্টিকে ৩ টি এবং জাতীয় পার্টি (জেপি)কে একটি আসন ছেড়েছি আমরা।"

তবে কোন কোন আসন কাকে দেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু জানাননি আওয়ামী লীগ নেতা।

পরে ইনু জানান, তাকে কুষ্টিয়া-২, রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ এবং মোশাররফ হোসেনকে লক্ষ্মীপুর-৪ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

অর্থাৎ জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১ আসনে এবার ছাড় পাচ্ছেন না।

ইনুর তথ্য অনুযায়ী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল-৩, বর্তমান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২ এবং মুস্তফা লুৎফুল্লাহকে এবারও সাতক্ষীরা-১ আসন দেওয়ার কথা জানানো হয়েছে।

বর্তমান সংসদের সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বরিশাল-৩, ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২, জাসদের হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২ ও রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ আসন দিতে চেয়েছে আওয়ামী লীগ।

বর্তমান সংসদের সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বরিশাল-৩, ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২, জাসদের হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২ ও রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ আসন দিতে চেয়েছে আওয়ামী লীগ।

জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া হচ্ছে তার পিরোজপুর-২ আসন।

গত তিনটি সংসদ নির্বাচনে মেননকে ঢাকা-৮ আসন দেওয়া হয়েছিল। এবার এই আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে। ওয়ার্কার্স পার্টির নেতা মনোনয়নপত্র জমা দেন বরিশাল-২ ও ৩ আসনে।

গত সংসদ নির্বাচনে দলটিকে বরিশাল ও সাতক্ষীরার একটি করে আসনের পাশাপাশি দেওয়া হয় বরিশাল-৩ ও ঠাকুরগাঁও-৩ আসন। তবে তারা সুবিধা করতে পারেনি। এবার আর সেগুলো তাদের দেওয়া হয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন