Logo
Logo
×

রাজনীতি

চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

Icon

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

কিশোরগঞ্জ- ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।

শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন তিনি।

নাসিরুল ইসলাম খান অভিযোগ করেন, রূপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব তিনি কীভাবে এমপি মনোয়নের জন্য আবেদন করতে পারেন? তার মনোয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।

তিনি আরও অভিযোগ করেন, চুন্নু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন। জরুরী ভিত্তিতে বিষয়টি তদন্ত হওয়া দরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন