Logo
Logo
×

রাজনীতি

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

Icon

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:০১ এএম

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।

ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যার শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়ায় যোগ দেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীন শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার দুপুরে পদ্মাসেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে পৌঁছান।

টুঙ্গিপাড়ার বাড়িতে রাত কাটিয়ে শুক্রবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থী হয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন