Logo
Logo
×

রাজনীতি

১৪ দলের বৈঠকে কী আলোচনা হলো, জানা যাবে মঙ্গলবার

১৪ দলের বৈঠকে কী আলোচনা হলো, জানা যাবে মঙ্গলবার

Icon

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ এএম

১৪ দলের বৈঠকে কী আলোচনা হলো, জানা যাবে মঙ্গলবার

১৪ দলের বৈঠকে কী আলোচনা হলো, জানা যাবে মঙ্গলবার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ দলের শরীক নেতারা এই বৈঠকে যোগ দেন। বৈঠকে কি আলোচনা হলে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (০৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে জানাবেন ক্ষমতাসীন দল। 

সোমবার (০৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, এ বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) বেলা ১২টায় সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠক শুরু হয়।

সভাসূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শরীক দলের নেতারা।

জানা গেছে, এই বৈঠকে শরীকদের আসন বিন্যাসের বিষয়ে আলোচনা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন