Logo
Logo
×

অন্যান্য সংবাদ

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১১:৫৮ এএম

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ২

কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ দু’জন নিহত হয়েছে। ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার ভোরে শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সিকদার পাড়া এলাকায় নিহত হয়েছে হাসান (১০) নামের এক শিশু। আর পলাং কাটা এলাকায় নিহত হয়েছেন এক নারী। তার নাম নূর জাহান (২৭)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আশিকুর রহমান বলেন, ভারী বৃষ্টিতে পাহাড় ধসে দু’জন নিহত হয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে হতাহতের খবর পাওয়া গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন