Logo
Logo
×

অন্যান্য সংবাদ

পেট্রোলের বিকল্প তৈরির দাবি, কোম্পানির ভয়ে ভারতে আশ্রয় প্রার্থনা!

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১১:৩৮ পিএম

পেট্রোলের বিকল্প তৈরির দাবি, কোম্পানির ভয়ে ভারতে আশ্রয় প্রার্থনা!

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের এক নাগরিকের দাবি, তিনি পেট্রোলের বিকল্প আবিষ্কার করেছেন। এজন্য মার্কিন সংস্থাগুলো তাকে নির্যাতন করতে পারে। এমনকি প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই তাকে ভারতে আশ্রয় দেওয়া হোক।

ক্লড ডেভিড কনভিসার নামের ওই ব্যক্তি বিজনেস ভিসায় ভারতে যান। এখন কেরালায় অবস্থান করছেন। এরই মধ্যে ভারতে আশ্রয় দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের মতামত জানতে চেয়েছে ভঅরতের সুপ্রিম কোর্ট। আগামী সোমবার শীর্ষ আদালতের অবসরকালীন বেঞ্চ আবেদনটি আবার শুনবে।

ক্লডের ভিসার মেয়াদ শেষ হবে আসছে ১৪ জুন। তিনি ভিসার মেয়াদ বাড়ানোরও আবেদন করেছেন। যিনি নিজেকে আমেরিকার নাগরিক বলে দাবি করেছেন।

ভারতের শীর্ষ আদালত ইঙ্গিত দিয়েছে, মামলাটি হাইকোর্টে পাঠানো হবে। কারণ ব্যক্তিগত স্তরে এভাবে একজনের মামলা গ্রহণ করলে অনেকেই সেই রাস্তায় হাঁটবেন। 

ক্লড ডেভিড কনভিসার সাংবাদিকদের জানিয়েছেন, তিনি হিন্দুধর্ম পালন করেন এবং তিনি অমৃতানন্দময়ীর শিষ্য। তিনি বলেন, 'আমি এই দেশের বিশ্বাস মেনে চলি। আমি আমার গুরু অমৃতানন্দময়ী মায়ের অধীনেই থাকতে চাই।' সূথ্র : হিন্দুস্তান টাইমস।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন