Logo
Logo
×

অন্যান্য সংবাদ

ঢাবি শিক্ষকের মাথালে স্বস্তিতে শত রিকশা চালক

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম

ঢাবি শিক্ষকের মাথালে স্বস্তিতে শত রিকশা চালক

প্রখর রোদ ও তীব্র তাপে সবচেয়ে বেশি নাজুক অবস্থায় রিকশা চালকেরা। দেশের দূর-দূরান্ত থেকে রাজধানীতে আসা এসব অনেক শ্রমজীবীই সারা বছর রিকশা চালান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তাদের কিছুটা স্বস্তি কীভাবে দেওয়া যায় সেই কথাই ভাবছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান ও বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. মো. লতিফুল বারী। 

সেই চিন্তা থেকেই তাদের সহজে বহনযোগ্য ও পরিবেশ বান্ধব মাথাল দেওয়ার পরিকল্পনা নেন তিনি। কিন্তু জুতসই মাথাল পাচ্ছিলেন না। পরে যশোর ও রংপুরের দুটি জায়গায় লোক পাঠিয়ে স্যাম্পল কালেকশন করেন। তবে সেগুলোর ওজন বেশি হওয়ায় তা রিকশা চালকদের জন্য দীর্ঘ সময় মাতায় রাখা কষ্টসাধ্য হবে বলে মনে করেন তিনি। এরপর রংপুরের কারিগরদের বিশেষ এক ধরনের মাথাল বানানোর প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। 

তার পরামর্শ অনুযায়ী কারিগররা বিশেষ এই মাথাল তৈরি করেন। যা রোদ ও বৃষ্টি উভয় মৌসুমে রিকশা চালকরা ব্যবহার করতে পারবেন। বাঁশের জালিরে ভেতরে বাঁশপাতা দিয়ে তৈরি প্রতিটি মাথালের ব্যস ১৮ ইঞ্চি ওজন ২৫০ গ্রাম। ওজনে হালকা হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা তা মাথায় রাখা সম্ভব হবে।


এ বিষয়ে ড. লতিফুল বারী বাংলা আউটলুককে বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে ১০০ রিকশাচালককে প্রয়োজনীয় এ জিনিসটি সরবরাহ করেছি। আমি জানি অনেকেই এসব শ্রমজীবীদের পাশে দাঁড়াতে চায়। তারা চাইলে এই কাজটিও করতে পারে। এতে গরম ও বর্ষায় তাদের উপকার হবে। পরিবেশবান্ধব এসব মাথাল দিলে একদিকে যেমন এই শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের ব্যবসা হবে অন্যদিকে এসব নিম্নআয়ের মানুষদেরও উপকার হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন