Logo
Logo
×

অন্যান্য সংবাদ

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে অব্যাহতি

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০১:২৭ এএম

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে অব্যাহতি

ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতির নোটিশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) ডেইলি স্টারের অনলাইন ভার্সনে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই নোটিশ অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।

সৈয়দ আশফাকুল হক ১৯৯৩ সালে দ্য ডেইলি স্টারের ক্রীড়া বিভাগে যোগদান করেন। এরপর তিনি ক্রমান্বয়ে ক্রীড়া সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক এবং অবশেষে ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরের আশফাকুল হকের ৯ তলার বাসা থেকে পড়ে মারা যায় এক কিশোরী গৃহকর্মী প্রীতি উড়াং (১৫)। প্রীতির বাবা লোকেশ উরাং পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। 

প্রীতির মৃত্যুর ঘটনায় অবহেলার দায়ে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে ৭ ফেব্রুয়ারি সকালে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা এখন কারাগারে আছেন। কয়েক দফায় তাদের জামিন আবেদন নাকচ হয়েছে আদালতে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন