Logo
Logo
×

অন্যান্য সংবাদ

দেশে প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে চালু হচ্ছে ইন্টার্নশিপ

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পিএম

দেশে প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে চালু হচ্ছে ইন্টার্নশিপ

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্বপ্রথম চালু হতে যাচ্ছে ইন্টার্নশিপ। প্রায় ১১০০ আগ্রহী প্রার্থীর আবেদন থেকে বাছাই করে ১০ জনকে এ কাজের সুযোগ দেওয়া হতে যাচ্ছে।

সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ সময় নতুন মনোনয়নপ্রাপ্ত ইন্টার্নদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা।

বিষয়টি সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ এর অধীনে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বপ্রথম ইন্টার্নশিপ চালু করছে। বিভিন্ন ধাপ শেষ করে একহাজার ৯৪ জন আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে ইন্টার্ন করতে চূড়ান্ত করা হয়েছে। যাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৬ জন নারী ইন্টার্ন রয়েছেন।

এ কর্মকর্তা আরও জানান, আগামী ৩০ জুন ইন্টার্নদের প্রশিক্ষণ সমাপ্ত হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন