Logo
Logo
×

অন্যান্য সংবাদ

এক মাসের কন্যাকে বাজারে তুলে আড়াই হাজার টাকায় বিক্রি

এক মাসের কন্যাকে বাজারে তুলে আড়াই হাজার টাকায় বিক্রি

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম

এক মাসের কন্যাকে বাজারে তুলে আড়াই হাজার টাকায় বিক্রি

এক মাসের কন্যাকে বাজারে তুলে আড়াই হাজার টাকায় বিক্

পঞ্চগড়ে একমাস বয়সী কন্যাসন্তানকে বিক্রির জন্য বাজারের তোলেন মা।  সোমবার (২৫ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের মেডিসিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি। স্থানীয়রা বলছেন, তার বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় জেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে বেড়াতেন ওই নারী।

এদিকে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভিডিওতে দেখা যায়, একজন নারী তার কোলে থাকা একমাস বয়সের একটি কন্যাশিশুকে টাকার বিনিময়ে বিক্রি করছে। দর-কষাকষির মাঝে আড়াই হাজার টাকায় ওই শিশুকে ক্রয় করছেন বৃদ্ধ ইসমাইল হোসেন। একপর্যায়ে টাকা দিয়ে শিশুটিকে নিজের কোলে নেন ওই বৃদ্ধ।

স্থানীয়রা জানান, হঠাৎ মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজ সন্তানকে বিক্রির জন্য দাম হাকায়। এরপর শহরের ট্রাক টার্মিনাল এলাকার বৃদ্ধ মেকানিক ইসমাইল হোসেন শিশুটিকে আড়াই হাজার টাকার বিনিময়ে কিনে নেন। আবার বিক্রির বেশকিছু সময় পর শিশুটিকে ফেরত নেন ওই নারী।

ইসমাইল হোসেন বলেন, আমি মেকানিকের কাজ করি। আমি বাজার করার সময় দেখি, ওই নারী তার সন্তানকে বিক্রি করবেন বলে জানান। আমার এক ভাগনির সন্তান নেই। আমি শিউর হয়ে ভাগনির জন্য তার কাছ থেকে শিশুটিকে আড়াই হাজার টাকায় কিনে কোলে নিই। এরপর বাড়ি ফেরার পথে ওই নারী আবার দৌড়ে এসে টাকা ফেরত দিয়ে শিশুটিকে নিয়ে নেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত নই। তারপরেও বিষয়টি দেখতে সমাজসেবা অফিসারকে জানানো হয়েছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন