Logo
Logo
×

অন্যান্য সংবাদ

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা বিমা বাধ্যতামূলক

Icon

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৭:৩২ পিএম

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা বিমা বাধ্যতামূলক

প্রতীকী ছবি

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শিক্ষা বিমা চালু করা হয়েছে। সব শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে এ বিমার আওতায় আনা হবে।

গত সপ্তাহে রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদের মো. আশরাফ আল মামুন এক সার্কুলারে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শিক্ষা বিমা বাধ্যতামূলক করেন। স্কুলের সকল শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বছর ৩৪০ টাকা করে বঙ্গবন্ধু শিক্ষা বিমার আওতায় দিতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সামরিক বাহিনীদের একমাত্র জীবন বীমা কোম্পানি ‘আস্থা লাইফ ইন্সুরেন্সের’ মাধ্যমে শিক্ষা বিমা করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে সবার বিমা নিশ্চিত করতে হবে। ২০২১ সালে সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সম্মানসূচক এ বিমা চালু করা হয়।

এ ব্যাপারে আস্থা লাইফ ইনন্সুরেন্সের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমরা শিক্ষার্থীর কাছ থেকে বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রিমিয়ামের টাকা নেব না। শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে আমাদের একটা চুক্তি হবে। সেই চুক্তি অনুসারে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে প্রিমিয়ামের টাকা নেব।

তিনি আরো বলেন, এমনিতেই প্রিমিয়ামের টাকা আমরা পেয়ে যাবে। কারণ সরকারিভাবেই শিক্ষার্থীদের জন্য বিষয়টি বাধ্যতামূলক করার জন্য অভিভাবকরাও বাধ্য হয়েই প্রিমিয়ামের টাকা দিয়ে দেবে। দেশে মোট ৩৩টি সেনানিবাস রয়েছে। প্রতিটি সেনানিবাসেই স্কুল থেকে কলেজ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন