বিএনপির পর্তুগাল শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আবু ইউসুফ তালুকদারকে আহ্বায়ক ও ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে বুধবার নতুন কমিটি ঘোষণা করা হয়ে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটিতে ৯৫জনকে স্থান দেওয়া হয়েছে। এর আগে বিএনপি সুইডেন শাখার কমিটি ঘোষণা করা হয়। আবুল হাসান খান বাবুকে সভাপতি ও রেজাউল করিম শিশিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ইউরোপের অন্যান্য দেশেও শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিএনপির একটি সূত্রে জানা গেছে। বর্হিবিশ্বে বর্তমান সরকারের মানবতাবিরোধী কার্যক্রমকে আরো জোড়ালোভাবে তুলে ধরতে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলকে এগিয়ে নিতে বিভিন্ন দেশে বিএনপির কমিটি পুর্নগঠন করা হচ্ছে বলে বাংলা আউটলুককে বিএনপির ওই সূত্র জানিয়েছে।
