Logo
Logo
×

অন্যান্য সংবাদ

আওয়ামী লীগ ফ্যাসিবাদী দলে পরিনত হয়েছে

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪১ এএম

আওয়ামী লীগ ফ্যাসিবাদী দলে পরিনত হয়েছে

নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবী জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশের নেতা কর্মীরা। জার্মানির মিউনিখ শহরে শনিবার ফ্যাসিবাদ বিরোধী অবস্থান কর্মসূচীতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপির নেতা কর্মীরা এ দাবী জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিউনিখ সফরের প্রতিবাদে প্রবাসী বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ অবস্থান কর্মসূচীর আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে মিউনিখে অবস্থান করছেন। 

মিউনিখ শহরের প্রফেসর হোবার প্লাটসে কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতা কর্মীরা বলেন, বাংলাদেশে নতুন ধরনের  ফ্যাসিবাদীদের উত্থান ঘটেছে। এ বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দকে আগে ভাগেই সতর্ক হতে হবে। দেশে অজস্র মানুষকে গুম করা হয়েছে। বিনা বিচারে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্র ও মানবাধিকার আজ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। কথা বলার অধিকার নেই। যখন যাকে খুশি ধরে নিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে। 

তারা বলেন, ৭ জানুয়ারির নির্বাচন ও আওয়ামী লীগকে জনসাধারণ বর্জন করেছে। এর মাধ্যমে আওয়ামী লীগের সর্বস্মতভাবে প্রত্যাখাত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকরাও আছে। এরাও ভোট দেয়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আওয়ামী লীগকে নিজ দলের কর্মী সমর্থকরাই ভোট দিচ্ছে না। আওয়ামী লীগের কোনো জনভিত্তি নেই। এই সরকারকে টিকিয়ে রেখেছে ভারত। বিনিময়ে ভারতের স্বার্থ রক্ষা করছে আওয়ামী লীগে। দেশের জনগণের সঙ্গে আওয়ামী লীগে কোনো সম্পর্ক নেই। গণবিচ্ছিন্ন হয়ে গুটি কয়েক ক্ষমতা লোভী স্বার্থান্বেষী ব্যক্তির দলে পরিনত হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল না। ফ্যাসিবাদী দলে পরিনত হয়েছে। 

সকালের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে মেঘলা আবহাওয়ার মধ্যেই বিএনপির প্রবাসাী নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল আবেদিন মোহন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুবদলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক রহিমউদ্দিন, মো. লিংকন, মিল্টন সরকার, সোহেল আহমেদ, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, জার্মান বিএনপির নেতা আওলাদ হোসেন,  সৈয়দ মোহাম্মদ মনা, দেলোয়ার মোল্লাসহ বিভিন্ন দেশের নেতা কর্মীরা অংশ নেন ।


 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন