যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউকে (জুয়াক) এর আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে শীতের পিঠা উৎসব। সম্প্রতি লন্ডনের একটি কমিউনিটি হলে জুয়াকের সদস্যদের পরিবারিক আয়োজন ছিল এই পিঠা উৎসব।
সংগঠনের সাধারন সম্পাদক আলিম আল রাজির পরিচালনায় উৎসবের শুভ সুচনা করেন সভাপতি শহিদুল ইসলাম। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং বাংলাদেশী সংস্কৃতির সঙ্গে পরবর্তী প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয় বলে জানান উৎসবের সমন্বয়ক জুয়াকের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবা জেবিন। উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল হোসেন। বাংলাদেশী সাংস্কৃতিক ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন জুয়াকের প্রতিষ্ঠাতা সদস্য সচিব পারভেজ মল্লিক। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ওয়াকারুল আমিন রনি, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইফতি, ড. আসমা পারভিন মুক্তা, ফারহানা ইয়াসমিন চমন, ফারহানা খান একা, শামিমা সুলতানা শোভা, জান্নাতুননেসা চয়ন।
এই ব্যতিক্রম ধর্মী উৎসবের আয়োজক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাকিয়া তাসনিম, সুমি আমিন, পান্না ইকবাল, নিপা চৌধুরী, রুমানা তুলি, তাহমিনা আহমেদ, এনি জামান , নুরজাহান মুন্না প্রমুখ ।
উৎসবে আরো উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, রানা ইসলাম, আহসান উল্লাহ , রাকিব উদ্দিন শাহিন, হাবিবে আলম, আশরাফুল আলম, সিকান্দার আলি সিকো , নিয়াজ উদ্দিন, মতিয়ার রহমান মতিন, আনিসুর রহমান, মুকিত শামস জয়, জুলফিকার আলি ভুটটো , শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, ওমর ফারুক জাভেদ, রায়হান, মাহামুদুল হাসান অয়ন ,সাইফ বিন আলম।
জুয়াকের সদস্যদের নিপুন হাতের ছোঁয়ায় তৈরি পুলি পিঠা, তেলের পিঠা, পাটিশাপটা, হৃদয় হরন, ফুলঝুরি, পোয়া পিঠা, মাংসের পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, নুন গড়া, মুরুলি, ঝিনুক পিঠা, দইবড়া, চিতই পিঠা, ভাপা পিঠা, ছিট পিঠা, তালের পিঠা, নারিকেল পুলি, চই পিঠা , ঝাল পিঠা, নিমক পারা, বিবিখানা পিঠাসহ প্রায় ৩০ রকমের পিঠার সম্ভার ছিল এই আয়োজনে। বিভিন্ন উপকরন দিয়ে তৈরি বাহারি নামের এসব বৈচিত্র্যময় পিঠা স্বাদেও ছিল অতুলনীয় । এছাড়াও রকমারি ভর্তা, কাবাব, আর বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন পিঠা উৎসবকে দেয় ভিন্ন মাত্রা ।
ঐতিহ্যবাহী রঙবেরঙের বাঙালিম, মনিপুরি শাড়ী পড়ে অংশ নেয়া জুয়াকের সদস্যরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন । উৎসবে মহিলাদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, পুরুষদের জন্য ছিল পিলো পাসিং আর শিশুদের জন্য ছিল পাস দা পার্সেল । খেলায় বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন উৎসবে আগত অতিথিরা ।
