Logo
Logo
×

অন্যান্য সংবাদ

দেশে আরও ৫১ জনের করোনা শনাক্ত

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ পিএম

দেশে আরও ৫১ জনের করোনা শনাক্ত

দেশে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৫১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ৩৪৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ৬ দশমিক ৫৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৫৩৯ জনে।

ইউএনবি

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন