Logo
Logo
×

অভিমত

ফ্রিডম হাউ‌সের প্র‌তি‌বেদন

নির্বাচ‌নে জা‌লিয়া‌তির বিশ্বাস‌যোগ‌্য প্রমা‌ণে‌র ম‌ধ্যেই সরকার গঠন

Icon

নায়লা রফিক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০২:৪৪ পিএম

নির্বাচ‌নে জা‌লিয়া‌তির বিশ্বাস‌যোগ‌্য প্রমা‌ণে‌র ম‌ধ্যেই সরকার গঠন

গত এক দশকে শেখ হাসিনার নেতৃত্বে তার দল আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার নাটকীয় অবনতি ঘটিয়েছে। তারা বিরোধী দল, সাংবাদিক ও সুশীল সমাজের বিরুদ্ধে দমন-পীড়ন বাড়িয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা রোধ করার জন্য পশ্চাৎপসরণমূলক আইন প্রবর্তন করেছে এবং সরকারবিরোধী সমাবেশগুলিকে ব্যাহত করার জন্য শক্তভাবে ইন্টারনেটের গলা চেপে ধরেছে। এই অপব্যবহারের প্রতিফলন হিসেবে ২০১৪ সাল থেকে ‘ফ্রিডম হাউসের ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’ ও ‘ফ্রিডম অন দ্য নেটিন্ডিসেস’ উভয় ক্ষেত্রেই বাংলাদেশের স্কোর কমপক্ষে ১০ পয়েন্ট কমেছে।

২০২৪ সালের জানুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন হয় যেখানে জালিয়াতির বিশ্বাসযোগ্য প্রমাণের মধ্যেই আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে এবং শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন। তারা ধীরে ধীরে সমালোচকদের বিরুদ্ধে একটি ব্যতিক্রমী পদ্ধতিতে লড়াই জোরদার করেছে, যার ফলে দেশে গণতন্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং সুশীল সমাজের কাজ করার জন্য কার্যত সমস্ত স্থান মুছে ফেলা হয়েছে। 

ভয়ের সংস্কৃতি বা নিজেকে দমন অবশ্যই ভয়ানক

সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) এবং তার আগে প্রণীত তার চেয়ে কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) যা করা হয়েছে তা গণতন্ত্রের গলা চেফে ধরার চেয়ে বেশি। এসব আইনে অনলাইনে অভিব্যক্তি প্রকাশ ব্যাপকভাবে সীমাবদ্ধ করা হয়েছে। সরকারের সমালোচনা করায় হাজার হাজার মানুষকে তুচ্ছ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সাল থেকে প্রায় চার হাজার মানুষকে এসব আইনে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে আছেন সাংবাদিক, লেখক ও বিরোধী দল বাংলাদেশ জাতীয় পার্টির রাজনীতিবিদ। নথিভুক্ত গ্রেপ্তারের মধ্যে তারা ৪০ শতাংশের বেশি। তাদের মধ্যে সুশীল সমাজের নেতা ও সোচ্চার মানবাধিকার আইনজীবীও রয়েছেন।

ডিএসএ এবং সিএসএ—আইন দুটি ২০১৮ ও ২০২৪ সালে উত্তেজনাপূর্ণ দুটি নির্বাচনের কয়েক মাস আগে পাস করা হয়েছিল। উভয় ক্ষেত্রেই নতুন আইন দুটি তীব্র ভয়ের সংস্কৃতি প্রসারিত করে। সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও অন্যরা সবাই নিজেদের দমিত করে রাখার চাপ অনুভব করে। এসব আইন নির্বাচনের আগে উন্মুক্ত রাজনৈতিক বিতর্কের শর্ত ক্ষুণ্ন করেছে। এসব আইন সরকারকে যেকোনো অনলাইন তথ্য অপসারণ ও ব্লক করার ক্ষমতা দিয়েছে। একই সঙ্গে যে কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা। নিউজরুমগুলিকে ক্রমবর্ধমানভাবে আত্মদমনের জন্য চাপ দেওয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে যায় এমন সব সংবাদ নিউজরুমগুলিকে তাদের ওয়েবসাইট থেকে সরানোর জন্য কঠোরভাবে চাপ দিয়ে যাচ্ছে।

বিদেশে দমন-পীড়ন

বিদেশে মানবাধিকার আইনজীবী ও কর্মীদের হয়রানির ক্ষেত্রে সরকার সীমা ছাড়িয়ে গেছে। বিভিন্ন কৌশলে সরকারের কর্মকর্তাদেরও দমন-পীড়নের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বিদেশে কাজ করছেন। ২০২৩ সালের জুলাই শেখ হাসিনা বাংলাদেশের বিদেশি কূটনীতিকদের নির্দেশ দিয়েছিলেন, কেউ বিদ্বেষপূর্ণ প্রচারণা চালালে তার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য। এমনও খবর ছিল যে, সরকার দেশের বাইরের সমালোচকদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলির অপব্যবহারের চেষ্টা করেছিল। আজ অবধি, বিদেশে অনৈতিকভাবে দমন-পীড়ন করেছে এমন ৩৮টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে বলে ‘বাংলাদেশ ফ্রিডম হাউস’ চিহ্নিত করেছে।

টার্গেট যখন সুশীল সমাজ

বাংলাদেশ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো দেশব্যাপী বেশ কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রকল্প ও তহবিল আটকে রাখছে, কৌশলগতভাবে তাদের কার্যকর্ম হ্রাস করছে এবং বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে বাধাগ্রস্ত করছে। মানবাধিকার ইস্যুতে কাজ করা কিছু স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নিয়মিত পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সরকার আন্তর্জাতিক এনজিওগুলিকে আরও সীমাবদ্ধ করেছে প্রকল্প নিবন্ধন বিলম্বিত করে, বন্ধের চিঠি জারি করে এবং ভিসা প্রত্যাখ্যান করে। কিছু ক্ষেত্রে ব্যাংক এনজিওগুলিকে তহবিল ছাড় করেনি। এমনকি ক্ষমতাসীন দলের সাথে যুক্ত সুশীল সমাজের সদস্যরাও প্রকাশ্যে জানিয়েছেন, তারা সরকারের নীতির সমালোচনা করে গ্রেপ্তারের হুমকিতে রয়েছেন।

বের হবার পথ

একটি সুস্থ গণতন্ত্রের উপর ভিত্তি করে এবং সরকারের প্রতি আস্থা পুনরুদ্ধার করে এমন সিস্টেমগুলিকে পুনরুদ্ধার করতে হবে, যাতে মানবাধিকার চ্যালেঞ্জগুলির সংস্কার করা যায়। 

প্রথমত, আওয়ামী লীগ সরকারের উচিত সাইবার সিকিউরিটি অ্যাক্টের সমস্যাযুক্ত ধারাগুলো সংস্কার করা এবং নিশ্চিত করা যে, জাতীয় আইনি কাঠামো আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির অধীনে তার প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তার আগে রাষ্ট্রের কর্মকর্তারা মুলতুবি মামলাগুলির দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করবেন, যাতে ন্যায় বিচারের বিশ্বাস পুনরুদ্ধার করা যায়। যদি তা না করা হয়, মানুষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আস্থা হারাতে থাকবে। ফলে রাষ্ট্রীয় কর্মকর্তারা আরও ক্ষমতা ও মানুষের স্বাধীনতা কেড়ে নেবে।

দ্বিতীয়ত, সুশীল সমাজ ও মানবাধিকার সংস্থাগুলিকে দেশি-বিদেশি উভয় ক্ষেত্রে মানবাধিকার-ভিত্তিক আইনের জন্য চাপ অব্যাহত রাখতে হবে। উপরন্তু, আওয়ামী লীগ নেতৃত্বকে আওয়ামী গোষ্ঠীর বাইরে যেতে হবে। স্বচ্ছতার মডেল, ভিন্নমতের কণ্ঠস্বর ও নেতৃত্বে চিন্তার বৈচিত্র্য সহ্য করার জন্য অভ্যন্তরীণভাবে কঠোর নীতি প্রবর্তন করতে হবে। এটা তাদের সমর্থনকে প্রসারিত করবে, আন্তর্জাতিক চাপ কমাবে। এমনকি সরকারের বিরুদ্ধে যাওয়া নাগরিকদের সমর্থন আকর্ষণ করবে।

য‌দিও ২০২৪ সা‌লের নির্বাচ‌নের মধ‌্য দি‌য়ে আওয়ামী লীগ অ‌নিশ্চয়তার মেঘ তৈ‌রি ক‌রে‌ছে,  ত‌বু একই স‌ঙ্গে তা গণতা‌ন্ত্রিক প‌রি‌স্থি‌তির উন্ন‌তি ঘটা‌নোর সু‌যোগ তৈ‌রি ক‌রে‌ছে। সরকার‌কে এজন‌্য ক্রমবর্ধমান হা‌রে প্র‌য়োজনীয় সংস্কার ত্বরা‌ন্বিত কর‌তে হ‌বে, সুশীল সমাজ‌কে উজ্জী‌বিত ও শ‌ক্তিশাল‌ী সি‌ভিক স্পেস তৈ‌রির জন‌্য কাজ কর‌তে হ‌বে।

(ফ্রিডম হাউস ডট অরগ থেকে)

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন