Logo
Logo
×

অভিমত

গরু ,খেজুর থেকে অধিকার আদায়ের রাজনীতি

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১১:১৮ পিএম

গরু ,খেজুর থেকে অধিকার আদায়ের রাজনীতি

আরো একটা তামাশার নির্বাচনের পর দুই মাসও পেরোয়নি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি বাংলাদেশে ঝিমিয়ে পড়েছে। যেহেতু, প্রকৃতিতে কোন কিছু শুণ্য থাকে না, এই স্থান নিয়েছে সামাজিক মাধ্যম ভিত্তিক উত্তেজনার রাজনীতি। এইসব রাজণীতি কারো কারো উদ্দেশ্য সাধন করলেও বেশিরভাগ সময়েই জনতার অধিকার আদায়ের প্থ থেকে বিচ্যুত করে।

সম্প্রতি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রাবাসে গরুর মাংস রান্না নিয়ে সামাজিক মাধ্যম উত্তেজিত। কেউ কেউ বলার চেষ্টা করছেন, ৯০ ভাগ মুসলিমের দেশে গরু রান্না না করতে দেয়া হিন্দুত্ববাদের আঘাত। লোকরঞ্জনের এই যুগে, এইসব আলাপে অনেকেই উত্তেজিত হয়ে জজবা দেখাচ্ছেন। 

গরুর মাংস ভারত উপমহাদেশের হিন্দু-মুসলিম রাজণীতিতে এক স্পর্শকাতর ব্যাপার। হিন্দুদের বড় একটা অংশ গরু এড়িয়ে চলেন, নিষিদ্ধ ভাবেন। মুসলমানদের বেলায় গরু খাওয়া সেই অর্থে কোন বিশেষ ব্যাপার না। তবে, কিছু ক্ষেত্রে পূর্বতন হিন্দু জমিদারদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে, আবার কোথাও সাম্প্রদায়িক উস্কানী হিসেবে গরু খাওয়াকে কোন কোন সময় মুসলমানরা রাজনৈতিক প্রজেক্ট হিসেবে নিয়েছিলেন। 
স্বাধীন বাংলাদেশেও এর প্রভাব আছে। যারা বাংলাদেশকে গণতান্ত্রিক হিসেবে দেখতে চান তাঁদেরও এই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বারংবার এই ব্যাপারটা ফিরে আসবেই। 

ভারতে হিন্দুত্ববাদের প্রবল বিষে মুসলিমরা আক্রান্ত হলেও, বাংলাদেশের রাজনীতিবিদদের মনে রাখতে হবে এই দেশে হিন্দুরা সংখ্যায় কম। তাঁদের সুরক্ষা করতে না পারলে বা তাঁদের গুটি হিসেবে ব্যাবহার করলে দেশের গণতন্ত্র ফিরবে না। অন্যদিকে, এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে সবচেয়ে বেশি লাভ ভারতের হিন্দুত্ববাদী শাসকদেরই। 

যেহেতু হিন্দুদের জন্য ব্যাপারটা নিষিদ্ধ, ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এইরকম জনকর্তৃপক্ষকে এইরকম পদক্ষেপ নেয়াই বান্থনীয়। আবার, এই বলে মুসলমানদের বঞ্চিত করার কোন সুযোগ নেই। আলাদা হাড়ি, আলাদা ব্যাবস্থা নিয়ে এই ব্যাপারটা মেটানো যেতে পারে। ব্যাপারটা তেমন কঠিন কিছু না।

কিন্তু, এর চেয়েও অনেক জরুরী আন্দোলন হচ্ছে, দেশের মানূষের কি আদৌ গরু বা অন্য মাংস খাওয়ার সক্ষমতা আছে? বাংলাদেশের মানুষের জনপ্রতি প্রানীজ আমিষ গ্রহণের পরিমাণ পৃথিবীর মধ্যে অন্যতম কম। পাশের দেশে গরু নিয়ে নানা নিষেধাজ্ঞা থাকলেও সেখানে বাংলাদেশের প্রায় অর্ধেক দামে পাওয়া যায়। বাংলাদেশে পোল্ট্রি শিল্পের বিপুল রমরমা অবস্থার কথা বললেও মুরগির অবস্থাও হরেদরে একইরকম। পোল্ট্রি এখন মূলত সিন্ডিকেটভিত্তিক। ছোট ব্যাবসায়ীরা অস্ত্বিত্বের সংকটে। এমনকি উন্নত দেশগুলোতে, যেখানে মানূষের ক্রয়ক্ষমতা অনেক বেশী, বাংলাদেশের চেয়ে তুলনামূলক সস্তায় প্রাণীজ আমিষ পাওয়া যায়। 

এর মূল কারন লোভী ব্যাবসায়ী এবং এদের সহযোগী সরকারী নীতি। এরা বাজারকে নিয়ন্ত্রণ করে এবং বহুগুন মুনাফার জন্য জনতাকে উচ্চমূল্যে কিনতে বাধ্য করে। ফলে, বেশীরভাগ মানূষ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ যে কেবল দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তাই না, এর চেয়ে বড় অংশের মানুষ ‘খাদ্যদারিদ্র্যসীমা’ এর নিচে বসবাস করে। 

পবিত্র মাহে রমজান শুরুর প্রাক্কালে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যথারীতি দ্রব্যমূল্য পাগলা ঘোড়ায় চেপে বসেছে। কিছু বিবৃতি দেয়া ছাড়া এই তামাশার সরকার, ব্যাবসায়ীদের স্বার্থরক্ষা করার সরকার এই নিয়ে কিছু করতে পারবে না। 

ব্যাপারটা স্পষ্ট হয় খেজুর নিয়ে চাপানউতোরে। নবীজী খেজুর খেতেন বলে তাঁর উন্মতদের অনেকেই ইফতারীতে খেজুর খেতে চান। বাংলাদেশে যেহেতু খেজুর খুব একটা উৎপাদিত হয় না, বলে এর দাম এমনিতেই বেশী। কিন্তু, অত্যাধিক পরিমাণ শুল্ক এবং ব্যাবসায়ীদের অত্যাধিক প্রফিট মার্জিন এর দামকে আকাশে ঠেলে দেয়। 

এমতাবস্থায়, যেখানে গণতন্ত্রকামীদের আন্দোলন করার কথা জনসাধারনের ক্রয়ক্ষমতার আওয়ায় মূল্যটিকে নামানোর দাবী করা সেখানে চলছে খেজুর দেশী ফল কিনা, খেজুর বাদ দিয়ে বরই খাইতে বলার ছেদো আলাপ। আরেকদল এই দাম বাড়ানোর মূল হোতাদের দিকে আংগুল না তুলে বাতাসে হিন্দুত্ববাদের জজবা ছড়ায়ে রাজনীতিতে ব্যস্ত। 

দুর্ভাগ্যজনকভাবে, যতো জজবাই ছড়ানো হোক, জনগণের কাছে জবাবদিহিতা না থাকা সরকার যতোদিন থাকবে, আমাদের গরু আর খেজুর কেনার ক্ষমতাই থাকবে না। খাবো কি খাবো না, সেই আলাপের মানে থাকবে না। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন