Logo
Logo
×

অভিমত

এস আলম গ্রুপের গুদামে প্রশ্নবিদ্ধ আগুন

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৮:৩০ পিএম

এস আলম গ্রুপের গুদামে প্রশ্নবিদ্ধ আগুন

বেইলি রোডের আগুনে নিহত মানুষের শোকে যখন দেশ মুহ্যমান তখনই জানা গেলো সরকারের প্রিয়ভাজন এস আলম গ্রুপের এক গুদামে আগুন লেগেছে। সেই আগুনে আমদানীকৃত প্রায় ১ লাখ টন চিনি পুড়ে গেছে বলে দাবী করেছে গ্রুপটি।

কিন্তু, আগুনের ব্যাপারটি বেশ কিছু প্রশ্নের উদয় করেছে। আওয়ামী লীগ সরকারের অন্যতম অর্থের যোগানদাতা এই প্রশ্নবিদ্ধ গ্রুপটি। বিনিময়ে তাঁরা বিপুল ব্যবসা করার সুযোগ পায়। এই চিনি আমদানীর ব্যাপারটাই দেখা যাক।

রমজানের সময় চাহিদার কথা উল্লেখ করে এই গ্রুপটি দেশের প্রকট রিজার্ভ সংকটেও কয়েকশ মিলিয়ন ডলারের চিনি, তেল, গম, ডাল, ছোলা ইত্যাদি আমদানি করার অনুমোদন পায়। জানা গেছে, এর পরিমাণ রমজান মাসের চাহিদার চেয়ে অনেক বেশী।

এতো গেলো অর্থনৈতিক সুবিধা, রাজনৈতিক ক্ষমতার ব্যাপারটাও স্মরণ করি। আদালতের এক রুলে বলা হয়েছে এস আলম গ্রুপের টাকা পাচার নিয়ে কোন তদন্ত কিংবা সংবাদমাধ্যমে প্রচার করা যাবে না।

এই দুইটা ঘটনা মাথায় রেখে একটা প্রশ্ন উঠতে পারে। দেশের বাইরে ডলার পাচারের একটা প্রচলিত কৌশল হচ্ছে আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং। দেখা যায় ১০ ডলার খরচ দেখিয়ে ২ ডলারের পণ্য আমদানী করা হয়। সেক্ষেত্রে পণ্যর দাম বা পরিমাণ কাগজে কলমে বেশি দেখালে বাকি ডলারটা পাচার করা যায়।

কিন্তু, দেখা গেলো কোন কোম্পানী তিন লাখ টন আমদানী করে ৬ লাখের খরচ দেখাইলো এবং বাকি তিন লাখের দামের সমান ডলার পাচার করে দিলো কিন্তু, কোন কারনে ঐ পরিমাণ পণ্য বাজারে না আসায় সন্দেহ হইলো।

তাহলে, সেই ক্ষেত্রে একটা দূর্ঘটনা দেখানো যাইতে পারে। কিন্তু, এই ব্যাপারটা ঘটাইতে লাগবে সরকারী সাহায্য। যদি, সরকারী কর্তৃপ্ক্ষ দাবী করে যে, তাঁদের কাছে ঐ কোম্পানীর আমদানীকৃত পণ্যর পরিমাণের হিসাব নাই তবে কোম্পানী যে কোন একটা পরিমাণ দেখায়ে দিতে পারে। এমনও হইতে পারে যে কয়েক হাজার টন পুড়ায়ে কয়েক লাখের হিসাব দিয়ে দিলো। এই আমলে প্রভাবশালী একটা গ্রুপের পক্ষে এই কারসাজি করা অতি সহজ।

বলাই বাহুল্য, এগুলো কেবলই সন্দেহ। কিন্তু, এই সন্দেহ হাওয়া থেকে আসে নাই। আমরা দেখি এই এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে জনতার সঙ্গে সংঘর্ষে গোটা পাঁচেক মানুষ খুন হন। আহত হন অনেক। গ্রামছাড়া হন অসংখ্যা।  অভিযোগ আছে, পুলিশের সাথে সাথে এই গ্রুপের গুন্ডারাই সেই হত্যযজ্ঞ চালিয়েছিলো। আর জনতার উপর সেই থেকে হয়রানী তো চলছেই। এস আলমের আরো কুকীর্তি ঢাকতে মিডিয়া ও আদালতের উপর দখলদারিত্বের আলাপ তো আছেই। বিপুল টাকা পাচারে সরকারের ঘনিষ্ঠ এইসব গ্রুপের উপর যে কোন ঘটনাতেই তাই সন্দেহ হতেই পারে।

তামাশার নির্বাচন দিয়ে বারবার অবৈধভাবে ক্ষমতায় আসা একটা সরকার যে দেশে থাকে, সেই দেশে এমনটাই স্বাভাবিক।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন