Logo
Logo
×

অভিমত

বাংলা আউটলুক বিশ্লেষন : লুটপাটের বলি অর্থনীতিতে আরেকদফা মূল্যস্ফীতি বাড়বে 

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৯:৫৬ পিএম

বাংলা আউটলুক বিশ্লেষন : লুটপাটের বলি অর্থনীতিতে আরেকদফা মূল্যস্ফীতি বাড়বে 

রোজা এবং একই সাথে গ্রীষ্মকাল আসার আগেই বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে গ্যাসের দামও সমন্বয় করা হবে। 

জ্বালানি খাতের এই মূল্যবৃদ্ধি আরেকদফা মূল্যস্ফীতি বাড়াবে যা গত বছরের শেষ নাগাদই শতকরা দশের কাছাকাছি পৌছে গিয়েছিলো। এখন দুই অংকে পৌছে গেছে।  একদিকে রেকর্ডমুল্যস্ফীতি অন্যদিকে আয়রোজগার কমে যাওয়ায় সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। 
ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক ব্যাপারকে সরকার কারন হিসেবে দেখাতে চাইলেও এই মূল্যস্ফীতির মূল দায়টা অবাধ লুটপাটের। বাংলাদেশে জ্বালানির মূল্যবৃদ্ধিতে আসল সুবিধা পায় মধ্যস্বত্বভোগীরা। কুইক রেন্টালের নামে দূর্নীতির এক মহামচ্ছবে দেশের বিপুল টাকা লুট হয়েছে আর এর পুরোটা ভাগ-বাটোয়ারা করেছে ক্ষমতাশালীরা। 

এই সরকার অবশ্য এখন আর নির্বাচন বা জনতাকে তোয়াক্কা করে না। ফলত বিপুল সংখ্যাক মানুষকে ভোগান্তি দিয়ে এবং দেশের অর্থীনীতিকে পংগু করে হলেও কেবল এর কাছের লোকজনের স্বার্থ দেখাতেই সে ব্যস্ত। এর সাথে আছে বিদেশী শক্তি তোষনে। বাংলাদেশের গ্যাস অতি উন্নতমানের। অথচ তাঁর বদলে প্রতিবেশী দেশের সরকারের নেকনজর পেতে আর তাঁদের স্বার্থ দেখতে দিয়ে আদানী গ্রুপের সঙ্গে অসামঞ্জস্য চুক্তি করেছে আওয়ামী লীগ সরকার। নিম্নমানের জ্বালানী পাওয়ার বিনিময়ে দেশের মানুষের বিপুল টাকা খরচ করে দেশকে জ্বালানী সংকটের মুখোমুখি করেছে। 

আদানী গ্রুপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব ব্যাংকের মতো। মোদীর মডেল বাস্তবায়ন করতে আদানী মূল পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করে। আর এর বিনিময়ে আদানী বিপুল ব্যবসা পায়। খোদ ভারতেই বিতর্কিত এই গ্রুপ নানারকম প্রশ্নের শিকার। কিন্তু, বাংলাদেশে বর্তমানের সরকার, যারা বারংবার কায়দা করে নির্বাচনের বৈতরণী পার হয়েছে, তাঁরা পুরোপুরি ভারত তথা মোদি সরকারের উপর নির্ভরশীল। ফলে, আদানীকে ব্যবসা দিয়ে, দেশকে ধংস করে দিয়ে হলেও তাঁরা ক্ষমতায় থাকতে চায়। 

গত ১৫ বছরে সবচেয়ে বেশী দূর্নীতি হওয়া বিদ্যুৎখাত চলেছে স্বয়ং প্রধানমন্ত্রীর আওতায়। তিনিই বরাবর এই মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন। একদিকে দেশী লুটেরারা কুইক রেন্টাল করে সিংগাপুরে টাকা পাচার করেছে, কানাডার বেগমপাড়াসহ পাশ্চাত্যর বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছে, অন্যদিকে বিদেশী লুটেরারা দেশকে ছিবড়ে খাচ্ছে। 

আর, এর পুরো জের টানতে হচ্ছে অসহায় বাংলাদেশীদের। 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন