Logo
Logo
×

অভিমত

সত্য ফাঁসের খেসারত দিলেন ড. রাজ্জাক!

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম



সত্য ফাঁসের খেসারত দিলেন ড. রাজ্জাক!

বিতর্কিত আওয়ামী লীগ সরকারের যে অল্প ক’জন মন্ত্রীর কিছুটা হলেও গ্রহণযোগ্যতা ছিল তার একজন কৃষিমন্ত্রী (সদ্য সাবেক) ড. আবদুর রাজ্জাক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্যও তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের জন্যও তিনি বরাবরই একজন শক্তিশালী প্রার্থী। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারত গিয়েছিল, সে দলের প্রধানও ছিলেন ড. রাজ্জাক। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি মন্ত্রী হবেন এটাই ছিল সরল হিসাব। কিন্তু বিস্ময়করভাবে সেই সরল অংক আর সরল রইলো না। ১১ জানুয়ারি যে মন্ত্রিসভা শপথ নিয়েছে তাতে নেই ড. রাজ্জাক।

রাজনৈতিক অঙ্গণে কানাঘুষা কেন বাদ পড়লেন ড. রাজ্জাক? এর পেছনে নানা কারণ দেখছেন বিশ্লেষকরা। তবে সবচে’ বড় যে কারণটির কথা জোরেসোরে উচ্চারিত হচ্ছে তা হলো ড. রাজ্জাকের ‘সত্যকথন’। গত ১৭ ডিসেম্বর তিনি বলেছিলেন ‘নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল,  তবে বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি।‘ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আব্দুর রাজ্জাক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘২০ হাজার (বিএনপি নেতা–কর্মী) গ্রেপ্তার না করলে আজকে এই যে গাড়ি চলতেছে হরতালে, আপনি কি রাস্তায় গাড়ি দেখতেন? এ ছাড়া আমাদের জন্য কোনো গত্যান্তর ছিল না, কোনো অলটারনেটিভ (বিকল্প) ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করে করেছি।’

বিএনপিকে নির্বাচনে আনতে সরকার চেষ্টা করেছে বলে উল্লেখ করেন আব্দুর রাজ্জাক বলেন, ‘বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে, তারা যদি নির্বাচনে আসে, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। এবং পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে।’

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এই বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রিসভায় তার সহকর্মীরা। পরে কৃষিমন্ত্রণালয় থেকে মন্ত্রীর বক্তব্যের একটি ব্যাখ্যা দেয়া হয়, তাতে বলা হয়, কৃষিমন্ত্রীর বক্তব্যকে কোনো কোনো মহল বিকৃতভাবে উপস্থাপন করে তাঁকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপির নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

ড. রাজ্জাক তার বক্তব্যে অনড় না থাকলেও মানুষ জেনে যায় সরকার বিএনপিকে কুপোকাত করতে কতটা আগ্রাসী হয়ে নীপিড়ণ আর নির্যাতন চালিয়েছিল।

এছাড়া দেশের শিক্ষাক্ষেত্রে চলা অব্যবস্থা ও নৈরাজ্য নিয়ে তিনি কথা বলেছিলেন। ডা. দিপুমনি প্রবর্তিত শিক্ষা ধরণের প্রকাশ্য সমালোচনা করেছিলেন কৃষিমন্ত্রী।

সবমিলিয়ে ড. আবদুর রাজ্জাক নিজেই নিজের বিপটদ ডেকে আনেন। কেন না, শেখ হাসিনা সরকারের বৈশিষ্ঠ্যই হচ্ছে একস্বরে আর সুরে রব তোলা। সেই রবের বাইরে গিয়ে একজন যতই সত্য কথা বলুক তার কোন দাম নেই বরং সেই সত্য কথার জন্য দাম চুকাতে হয় কঠিনভাবে। মন্ত্রিসভায় নাম উঠাতে না পেরে ড. রাজ্জাক হয়তো সে দামই চুকালেন।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন