Logo
Logo
×

অভিমত

থমথমে ঢাকা : আওয়ামী সন্ত্রাসের নতুন অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশ

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ এএম

থমথমে ঢাকা : আওয়ামী সন্ত্রাসের নতুন অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশ

৬ অক্টোবর সন্ধ্যা সাতটা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। হঠাৎ একদল তরুণের আবির্ভাব। রাস্তা দিয়ে বীরদর্পে হেটে যাচ্ছে একদল তরুণ। একদল না বলে এক দঙ্গলও বলা যায়। তাদের চাহনিতে অগ্নি, উচ্চোস্বরে কথা বলছে সবাই। কারো কথাই খুব একটা বোঝা যাচ্ছে না। পাশাপাশি হাটতে হাটতে গভীর মনোযোগের সাথে শুনে বোঝা গেল এরা সবাই নৌকার কর্মী। রোববার এরাই মাঠের দখল নেবে। একজন বললো, ভাই নৌকা না জিতলে আওয়ামী লীগের জয় হয় না। নৌকার বাইরে কথা হবে না। হেসে দিলো কয়েকজন। দু’চারজন নৌকা নৌকা শ্লোগান দিয়ে উঠলো। অমনি অন্যরা মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বললো, আচরণবিধি মেনে চলছে এরা!!

শনিবারের বিকেলটা রাজধানী ঢাকার অনেক এলাকা হঠাৎই নীরব হয়ে যায়, রাস্তায় মানুষের চলাচল কম। দোকানপাটও অনেকটাই বন্ধ। চারদিকে ভয়ংকর নিস্তবধতা, প্রায় শুনশান নীরবতা। স্বস্তি নয়, সবার চোখে মুখে অজানা আতংক।

কয়েকটি স্থানে দেখা গেলো, প্রার্থীদের সমর্থকরা ছোট ছোট ছাউনি বানাচ্ছে। কোন কোনটি আবার বানানো হয়ে গেছে। সেখানে বসে ভোটার স্লিপ দেখছেন অনেকে। সেখানেও নেই কোন প্রাণ। সবাই নীরব। চা আসলেই আসরটা প্রাণ পায়। আর সবাই আড়মোড়া ভেঙে ওঠে কেউকেটা গোছের কেউ এলে।

জাতীয় নির্বাচনকে ভয়ের প্রতিচ্ছবি বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ। শুধু জাতীয় নির্বাচনই নয়, রাজনীতির বিষয়টাকেই ভয় আর আতংকে পরিণত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বিরোধী দলেরই শুধু নয় বিরোধীমতের কর্মসূচিও দমন করেছে নির্মম হাতে। কোটা সংস্কার আন্দোলনের মত সার্বজনীন একটি আন্দোলন ছাত্রলীগের ক্যাডাররা বার বার নস্যাৎ করার চেষ্টা চালিয়েছে শক্তি প্রয়োগে। নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলনকালে দেখা গেছে ছাত্রলীগ আর যুবলীগের ভয়ঙ্কর চেহারা। হেলমেট বাহিনী হিসেবে পরিচিতি পেয়ে যায় দুর্বৃত্তরা।

এবারের নির্বাচনকে ভাগ বাটোয়ারার নির্বাচন বলা হচ্ছে। কেউ বলছেন এই নির্বাচন হচ্ছে ’আমরা আর মামুরার নির্বাচন’। কিন্তু তারা জনমনে যেভাবে ত্রাসের সঞ্চার করছে তাতে একে আর মামু-ভাগিনার ব্যাপার বলা যাচ্ছে না। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াইয়েও রক্ত কম ঝড়েনি।

বিএনপি এ নির্বাচনে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসছে, গত কয়েক দিন ধরে গ্রেফতার আর হামলার ভয় নিয়েই সারাদেশে লিফলেট বিতরণ করেছে দলটি। কিন্তু আওয়ামী লীগ সরকার তথা আওয়ামী ক্যাডার দ্বারা সাজানো প্রশাসন ও পুলিশ প্রশাসন বিএনপিকে নাজেহাল করতে চেষ্টার কোন ত্রুটি করছে না।

আওয়ামী লীগ মানেই আতংক, এটা অবশ্য নতুন কিছু নয়। অফিসগামী ব্যক্তিকে দিগম্বর করে ছাত্রলীগের এক নেতার নামই হয়ে গিয়েছিল দিগম্বর আলম। লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে তার ওপর নৃত্য করার মত পৈশাচিকতাও মানুষ দেখেছে।

গত ক’ বছরে বিএনপি শান্তিপূর্ণ বেশ কিছু সমাবেশ করেছে, কিন্তু তার কোনটিই উস্কানির বাইরে ছিল না। তাকে পণ্ড করার জন্য সবকিছুই করেছে আওয়ামী লীগ ও তাদের পেটোয়া পুলিশ বাহিনী। ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে দেয়া আওয়ামী পুলিশ বাহিনী সরকারের লাঠিয়ালে পরিণত হয়েছে।

আওয়ামী ক্যাডারদের ভীতিকর আচরণ আর পুলিশের রুদ্রমূর্তিতে রোববারের নির্বাচন নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। মানুষের মনে ভয় আর ভীতি কেন তৈরি করছে আওয়ামী লীগ? ভোটকেন্দ্রে মানুষ যে খুব একটা যাবে না তা ষ্পষ্ট। কিন্তু মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক ‍সৃষ্টি করে তাদের কি কেন্দ্রে নেয়া যাবে? এ প্রশ্নের জবাব এক কথায় দেয়া যাবে না। কেন না মানুষ এখন কার্যত বিক্ষিপ্ত ও বিপর্যস্ত। আওয়ামী সন্ত্রাস আর হুমকির নতুন চেহারাই হয়তো দেখা যাবে রোববার সারাদিন এমন আতঙ্ক ভালই পেয়ে বসেছে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষের মনে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন