৭ জানুয়ারি নির্বাচনের ‘বিজয়’ নিশ্চিত —কিন্তু, এটা এক নির্মম নজির হয়ে থাকবে
জ্যোতি রহমান
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম
গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উত্তেজনাপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারত। কিন্তু, অস্থিতিশীলতার দমবন্ধ অবস্থাকে শেখ হাসিনা আরো বাড়াবে।
ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং যুক্তরাজ্যসহ মোট ৪০টি দেশের ভোট অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। ইতিহাসে আর কখনো একই বছরে এত দেশের ভোট অনুষ্ঠিত হয়নি। কিছু নির্বাচন হবে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের, প্রান্তিক অঞ্চলগুলোর ওপর এর ফলাফল নির্ভর করবে। অন্যত্র, বিস্তৃত দিগন্ত রেখা স্পষ্ট দেখা যাচ্ছে, অন্তত দলগুলোর মধ্যে যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বোঝা যাচ্ছে।
সর্বত্রই মনোযোগ থাকবে প্রার্থীদের দিকে। জয় হওয়ার জন্য তারা ভোটারদের কাছে কী কী প্রতিশশ্রুতি দিবে, প্রতিজ্ঞা করবে তার দিকে। সাময়িক সময়ের জন্য হলেও, বেশির ভাগ ক্ষেত্রেই অনেক বিরোধ মিটিয়েই নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে।
অন্যত্র যা-ই হোক, একটি নির্বাচনের ক্ষেত্রে তার কিছুই ঘটবে না। পরবর্তী প্রধানমন্ত্রী এবং ৩০০ জন সংসদ বেছে নিতে ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিস্থিতি যা, প্রতিযোগিতা ও ফলাফল নিয়ে কথা বলার কিছু নেই। ৩০০টি আসনের মধ্যে ২৬৩ টি আসনই আওয়ামী লীগের প্রার্থীরা জিতবে, অন্যগুলো জিতবে তাদের মিত্ররাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সব বিরোধীদল এই নির্বাচন বর্জন করেছে, এতেই বোঝা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয় সুনিশ্চিত। নির্বাচনের পর বাংলাদেশ আরও অস্থিতিশীলতার মধ্যে পতিত হতে পারে। যা তার জনগণের জীবনযাত্রার মানকে আরো হুমকির মধ্যে ফেলবে।
কীভাবে দেশটি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ল?
শুরু থেকেই শুরু করা যাক। বাংলাদেশের মতো পারম্ভিক দুর্ভাগ্য কম দেশেরই আছে। ১৯৬০ দশকেও দেশটি ছিল পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। পাঁচ বছরের ব্যবধানে দেশটিতে আঘাত হানে ইতিহাসের ভয়ঙ্কর গ্রীষ্মমণ্ডলীয় ঘুর্ণিঝড়, ১৯৭০ সালের নভেম্বর মাসের ঘূর্ণিঝড়ে দেশটিকে পাঁচ লাখ মানুষ মারা যায়। এরপরই ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে সংঘটিত হয় রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ (যা দেশটির এক-পঞ্চমাংস অর্থনীতি ধ্বংস করে, আড়াই কোটি মানুষকে বাস্তচ্যুত করে); যুদ্ধোত্তর অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকে। জিনিশপত্রের দাম চারগুণ বেড়ে যায়। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মারা যায় হাজার হাজার মানুষ। কয়েকটি অভ্যুত্থান ও পাল্টা-অভ্যুত্থানে ১৯৭৫ সালে রাষ্ট্রপতি, তার পরিবার আরো কয়েকজন উর্ধ্বতন রাজনীতিবিদসহ কয়েকজন সেনা কর্মকর্তাকেও হত্যা করা হয়।
তাও ১৯৭৫ সালের পর থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছিল। পরবর্তী সরকারগুলো, কেউ হয়তো সামরিকভাবে শক্তিশালী, এর সঙ্গে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনীবিদও, পরিস্থিতি কিছুটা সামাল দিতে পেরেছিল। কিছু বাস্তববাদী সিদ্ধান্তের কারণে, যেভাবেই হোক দুর্ভিক্ষ এড়াতে পেরেছিল। আরো কয়েকটি অভ্যুত্থান, হত্যাকাণ্ড, রাজনৈতিক অস্থিতিশীলতা, বন্যা ও ঘুর্ণিঝড় এবং বৈশ্বিক অর্থনীতির বিপর্যয় সত্তে¡ও দেশটি শুধু যে দুর্ভিক্ষ এড়াতে পেরেছে তা-ই নয়, দীর্ঘস্থায়ী উন্নয়নেরও দিকেও অগ্রসর হয়েছে।
১৯৯০ দশকের শুরু থেকে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির উত্তরণ ঘটায়। তুলনামুলকভাবে আগের চেয়ে চারটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন (১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮) অনুষ্ঠিত হয়। এই নির্বাচনগুলোতে সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল। শেখ হাসিনার আওয়ামী লীগ এবঃং খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল— প্রত্যেকে ৩০%- ৪০% ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল।
বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলই নিহত দুই রাষ্ট্রপতির উত্তরসূরী, প্রাতিষ্ঠানিক রাজনৈতিক-সংস্কৃতির চেয়ে এখানে ব্যক্তির হাতেই সব ক্ষমতার চাবিকাঠি, প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা কেন্দ্রীভূত, এককক্ষবিশিষ্ট আইনসভায় এককব্যক্তিই সর্বময় ক্ষমতার অধিকারী— ইত্যাদি কারণে নির্বাচনগুলো হয়েছে অত্যন্ত মারদাঙ্গা, তিক্ত যুদ্ধের।
ক্ষমতাসীন সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার ও নিয়ন্ত্রণ করে নির্বাচনগুলোর ওপর প্রভাব খাটায়, এই বাস্তবতা স্বীকার করে দেশের রাজনৈতিক দল ও রাজনীতি-বিশ্লেষকগণ নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় নির্বাচনকালীন সকারের একটি ব্যবস্থা তৈরি করেছিল। গণমাধ্যম, সুশীল সমাজ এবং বিচার বিভাগ নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দেখভালের দায়িত্বে থাকে। তীব্র প্রতিদ্ব›িদ্বতা সত্তে¡ও উভয় রাজনৈতিক দলই ’৯০-পরবর্তী সময়ে ৭০’র দশকের প্রথম দিকের অস্থিতিশীল অবস্থার পুনরাবৃত্তি এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।
১৯৯০ দশকের গোড়া থেকেই বাংলাদেশের অর্থনীতির বিকাশ শুরু হয়। গড় আয় প্রায় তিনগুণ বৃদ্ধি পায়। কিছু ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে যায়। বিভিন্ন সামাজিক সূচকও বৃদ্ধি পায়। বস্তুত ২০১০-এর দশকের শুরুর দিক থেকে বিশেষজ্ঞরা লক্ষ্য করতে শুরু করেছিলেন যে তুলনামূলকভাবে মাথাপিছু আয় কম হওয়া সত্তে¡ও বাংলাদেশ সামাজিক সূচকে অনেক দূর এগিয়ে গেছে।
এই প্রেক্ষাপটেই বিজয়ে ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ২০২১ সালে ‘উন্নয়নের জাদু’ উদ্যাপন করেছিল, যা বিশ্বমিডিয়ারও দৃষ্টি-আকর্ষণ করেছিল।
যাই হোক, এই নিবন্ধগুলো বাংলাদেশের উন্নয়ন মডেলের ফাটলগুলোর ওপর ঘষামাজা চকচকে প্রলেপ, যা আগের দশকগুলোতে শুরু হয়েছিল, এই ফাটলগুলো এখন একেবারেই হা হয়ে গেছে।
ঊাংলাদেশের উন্নয়নের মডেল এখন ধ্বসে পড়তে শুরু করেছে। অর্থনীতি ভেঙে পড়ার মড়মড় শব্দ শোনা যাচ্ছে। জিনি সহগ (অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক যা কোনো দেশের আয় বা সম্পদের বণ্টনের অসমতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়) ২০২২ সালে ০.৫-এ পৌঁছেছে। এটা এমন এক স্তর যেখানে গেলে অসমতাকে গুরতর বলে আখ্যা দেয়া হয়। এই বৈষম্য এমনি এমনি হয়নি, এটা শেখ হাসিনা সরকারেই সৃষ্টি, যে-সরকার ক্ষমতায় আছে ২০০৯ সাল থেকে।
স্ক্রোল.ইন থেকে, সংক্ষেপিত
