Logo
Logo
×

অভিমত

প্রধানমন্ত্রীর বক্তব্যের চৌম্বক অংশ

Icon

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম

প্রধানমন্ত্রীর বক্তব্যের চৌম্বক অংশ

 

৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে নিয়মিত নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পহেলা জানুয়ারি তিনি ভাষণ দেন রাজধানী ঢাকার এক নির্বাচনী সমাবেশে। কলাবাগান মাঠের ওই সমাবেশে নিজ সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি স্বভাবসুলভ ভঙ্গীতে সমালোচনা করেন বিএনপির। প্রধানমন্ত্রীর বক্তব্যের চৌম্বক অংশ নিয়ে রাজনীতির কথকতা।

বিএনপি ভোট চুরি করে অভ্যস্ত। ক্ষমতা দখল, ভোট চুরি ছাড়া কিছু করতে পারে না। ভোট চুরি করতে পারবে না বলে তারা নির্বাচন বর্জন করেছে। ভোটাধিকার কেড়ে নেবে ও নির্বাচন বানচাল করবে-এত সাহস বিএনপির নেই।

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে। জনগণের ভোটাধিকার আওয়ামী লীগই জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের স্বাধীনকে করে দেওয়া হয়েছে।

ধারাবাহিকভাবে গণতন্ত্র থাকায় দেশে আর্থসামাজিক উন্নতি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থানের জন্য কাজ করে জনগণের হৃদয় জয় করে ভোট পাই। ভোট চুরির প্রয়োজন হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন হয়েছে।

জ্বালাও-পোড়াও করে বিএনপি শুধু মানুষ খুন করতে পারে। ২০১৩-১৪ নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে এসেছিল। তাদের জন্য নির্বাচন হয়ে গেল নমিনেশন বাণিজ্য। তাদের নির্বাচন ভেস্তে যায়। তারেক রহমানের টাকায় বাংলাদেশে আবার তারা অরাজকতা, অগ্নি সন্ত্রাস শুরু করেছে। এদের ব্যাপারে সব সময় জনগণকে সতর্ক থাকতে হবে। এরা দেশের সর্বনাশ করতে চায়।

দেশের মানুষের কল্যাণে যা যা করা প্রয়োজন আওয়ামী লীগ করছে। এটা প্রমাণিত সত্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিল, দেশের জনগণকে কিছু দেয়নি। নিজেরা সম্পদের মালিক হয়েছে, লুটপাট করে খেয়েছে। আওয়ামী লীগ জনগণের অধিকারের কথা বলে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন