ত্রুটিপূর্ণ নির্বাচনের পর বাংলাদেশে কতৃর্ত্ববাদী শাসন সর্বগ্রাসী হয়ে উঠার আশঙ্কা
আকিব মো. শাতিল
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
ফাইল ছবি
১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কক্ষে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম নিয়ে একটি আলোচনা-অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে “বিশেষ স্থান থেকে কল আসে যে এখানে এ-ধরণের অনুষ্ঠান করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের যে-অধ্যাপক অনুষ্ঠান বন্ধ করার দায়িত্বে ছিলেন তিনি বলেছেন যে, আশঙ্কা করা যাচ্ছিল যে আলোচকরা ‘সরকার-বিরোধী বক্তব্য দিবে। এরকম কিছু বিশ্ববিদ্যালয়ে বরদাস্ত করা যাবে না।
‘চিন্তার ওপর পুলিশি নজরদারি’র সাথে যারা পরিচিত তারা বাংলাদেশের পরিস্থিতির সাথে অদ্ভুত মিল খুঁজে পাবেন। শাসকের প্রতিনিধিরাও এখন কোনো পাল্টা যুক্তি শুনতে নারাজ। এমন কি প্রাতিষ্ঠানিক পরিবেশেও। এতেই বোঝা যায় সর্বগ্রাসী কতৃর্ত্ববাদী শাসনব্যবস্থা কতটা স্পষ্ট।
আর এক সপ্তাহর মধ্যে বাংলাদেশে একটা অত্যন্ত ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসন আরো শক্তপোক্ত করতে চায়। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) এই নির্বাচন বর্জন করেছে। নির্বাচনের আগেই এমন স্পষ্ট ভয় দেখা দিয়েছে যে, সামনের মাসগুলোতে আওয়ামী লীগ কতৃর্ত্ববাদী শাসন আরো জোরদার করবে।
ইতালির বহুবিদ্যাবিশারদ উমবাতোর্ একো মুসোলিনির ফ্যাসিবাদী আমলে বেড়ে উঠেছেন। ১০ বছর বয়সকালে তিনি মুসোলিনির ওপর একটি প্রবন্ধ লিখেছিলেন। তিনি দেখিয়েছিলেন কেন ইতালিয়ানরা মুসোলিনির গৌরব এবং ইতালির অমর নিয়তির নামে প্রাণ দিতে পারে। মুসোলিনির গুনগান গাওয়ার জন্য তিনি প্রথম পুরষ্কার জিতে ছিলেন।
একোর এই গল্প আমাদের কার্ল ফ্রেডরিশ ও জেডবিগনিউ ব্রজেজিনস্কির কথা মনে করিয়ে দেয়। স্বৈরশাসন ও সর্বগ্রাসী কতৃর্ত্ববাদীতার মধ্যে পার্থক্য কী তারা এই নিয়ে একটা তর্ক তুলেছিলেন। এ-দুয়ের মধ্যে পার্থক্য নির্ধারিত হয় নিষেধাজ্ঞাবিধির নমুনাদ্বারা। স্বৈরশাসক শুধু বলবে কী করা যাবে না। কিন্তু, সর্বগ্রাসী শাসন শুধু কী করা যাবে না তা বলেই ক্ষান্ত হবে না, সাথে এ-কথাও বলে দিবে যে কী করতে হবে। তাই সর্বগ্রাসী রাষ্ট্রে জনগণকে শুধু যে দমবন্ধ করা দমনের মধ্য দিয়ে যেতে হবে তাই নয়, রাষ্ট্রের বেধে দেয়া বিধিনিষেধ বিনা প্রশ্নে পালন করতে হবে।
কর্তৃত্ববাদী ও সর্বগ্রাসী শাসনব্যবস্থা সম্পর্কে এই পার্থক্যটি বাংলাদেশ সম্পর্কে কী বলে?
বাংলাদেশে শেখ হাসিনা সম্পর্কে কোনোরকম সমালোচনা করলে, এমন কি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে হলেও, ঘোরতর অপরাধী হিসেবে সাব্যোস্ত করা হয়। আর তার পিতা, বাংলাদেশের জাতির পিতা, যাকে বিবেচনা করা হয় চিরন্তন সার্বভৌমের প্রতীক হিসেবে, তিনি সব সমালোচনার উর্ধে। এ নিয়ে একটি আইনও পাশ করা হয়েছে, জাতির পিতা বা মুক্তিযুদ্ধের কোনো সমালোচনা করলেই ৫ বছর জেল, এবং প্রায় এক কোটি টাকা জরিমানা। শাসকের বেধে দেয়া মুক্তিযুদ্ধের ইতিহাসের বাইরে কেউ কিছু বলতে পারবে না।
দমনমূলক পদক্ষেপের বাইরেও, আজ্ঞাবহ জনগণকে একত্রিত করে একটি নতুন গোষ্ঠী তৈরি করার প্রচেষ্টা চলছে। ১০ বছর বয়সি উমবাতোর্ একোর মতো বাংলাদেশের প্রতিটি শিশুকেই প্রতি বছর শেখ মুজিবুর রহমানের ওপর প্রবন্ধ, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতে বাধ্য করা হয়। আর বিজয়ীরা কেবল শেখ মুজিবুর রহমানের ওপর লেখা বইপত্রই পুরষ্কার হিসেবে পায়।
সব স্কুল-কলেজেই এই প্রতিযোগিতা আয়োজন করা বাধ্যতামূলক। উর্ধতন শিক্ষা-অফিসাররা এগুলো তদারকি করেন। যথাযথভাবে অনুষ্ঠান পালন হচ্ছে কিনা নিশ্চিত করেন। শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে প্রাপ্ত একটি অফিসিয়াল নির্দেশিকা এরকম: “শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ কার্যক্রমগুলো ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কিনা শিক্ষা-প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কতৃর্পক্ষ তা তদারকি করবে।” তা ছাড়া, ২০২২ সাল সরকার একটি বিশেষ গেজেট পাশ করেছে, যেখানে প্রতিদিনের পিটির শেষে ছাত্রছাত্রীদের বাধ্যতামূলকভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে, যা ক্ষমতাসীন দলের রাজনৈতিক স্লোগান।
বাংলাদেশ রাষ্ট্রটি এখন কেবল ভিন্নমতের কণ্ঠস্বরেই দমন করে না, বরং জনগণের আচরণ কীরকম হবে তাও ঠিক করে দেয়। অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিড এঙ্গেলসেন রউড ব্যাখ্যা করেছেন শেখ মুজিবুর রহমানের ওপর ভিত্তি করেই বাংলাদেশে একটি নাগরিক ধর্ম বিকশিত হয়েছে, যেখানে শেখ মুজিবুর রহমানকে পবিত্র মহাপুরুষ হিসেবে বিবেচনা করা হয়। তার ইমেজের ক্ষতি হয়, এমন সামান্যতম ইঙ্গিত পেলেই রাষ্ট্রযন্ত্র তার ওপর হামলে পড়ে। রউডের মতে, শেখ মুজিবুর রহমানের গুনকীর্তন ক্ষমতাসীন দলকেই সমর্থন করে। এটাও একটা পাওয়ার গেমের অংশ।
তো আওয়ামী লীগ একটা সর্বগ্রাসী দল, যদি তাই হয় তাহলে তার ভূমিকা কী? রাষ্ট্রবিজ্ঞানী সি. ডাবলিউ. ক্যাসিনেলি ব্যাখ্যা করেছেন যে, সর্বগ্রাসী দলগুলো উভয়পক্ষের হয়েই কথা বলে।
ক্যাসিনেলি যুক্তি দেখিয়েছেন যে সর্বগ্রাসী শাসনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব জনগণের ওপর ক্ষমতা প্রয়োগ করা। এর জন্য অনেক সময় দলেরও আর প্রয়োজন হয় না, রাষ্ট্রের প্রতিনিধিরাই তা পালন করে। সর্বগ্রাসী রাষ্ট্রের ভূমিকা হলো এমন একটি কতৃর্ত্ববাদী প্রতিনিধি তৈরি করা যাদের কারো কাছে জবাবদিহি দিতে হয় না। তারা বরং ক্ষমতার আসল কাঠামোগুলো অস্পষ্ট করে তোলে।
দৃষ্টান্ত হিসেবে বলা যায়, বাংলা ভাষার দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলাটির কথা। বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত, এইরকম একটি প্রতিবেদন লেখার কারণে ২০২৩ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে মামলা হয়। মার্চ মাসের ২৯ তারিখ ভোর ৪টায় পুলিশ তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। মাত্র দুণ্টা আগে আওয়ামী লীগের এক তরুণ নেতা তার বিরুদ্ধে মামলা করেছিলেন। ৩০ ঘণ্টা পর তাকে আদালতে হাজির করা হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একে পুলিশের ন্যায়সঙ্গত কাজ হিসেবেই দেখেছেন। পরে তিনি বলেছেন, মামলার দেয়ার দুই ঘন্টার মধ্যে সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ কেবল আইনি পদ্ধতি অনুসরণ করেছে। খাদ্য-ব্যয় অত্যাধিক ও মুদ্রাস্ফীতি চরমে এইরকম প্রতিবেদন করায় পরবতীর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রথম আলোকে ‘জনগণের শত্রু’ হিসেবে ঘোষণা করেছেন।
এইভাবে রাষ্ট্র যা করার দরকার মনে করে রাষ্ট্রের হয়ে তার দলটিই সেটি করে দেয়।
বাংলাদেশ যে এখন একটি “নির্বাচনী স্বৈরাচার” এবং কতৃর্ত্ববাদী শাসনব্যবস্থার খপ্পরে পড়েছে তা সারা বিশ্বের সবারই জানা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছে ওয়াচডগ সিভিকাস।
আরেকদিকে, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী, সংখ্যালঘু সম্প্রদায়গুলোও রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। তাদের জন্য কিছু সরকারি ভাতার বন্দোবস্ত আছে। এরাও আওয়ামী লীগের নেতাদের হাতে বন্দি। তাদের হুমকি দেয়া হয়েছে যে, তারা যদি আওয়ামী লীগের প্রার্থীদের ভোট না দেয় তাহলে তাদের উপবৃত্তি বন্ধ করে দেয়া হবে। এসব কিছু দেখে নির্বাচনের পর বাংলাদেশ একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা আরও তীব্র হচ্ছে।
--ডিপ্লোমেট থেকে
