Logo
Logo
×

অভিমত

ফিলিস্তিনের নন্দিত শহীদ যিশু

Icon

মারুফ মল্লিক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ পিএম

ফিলিস্তিনের নন্দিত শহীদ যিশু

ছবি : সংগৃহীত

মহামতি যিশু। ইসলাম ধর্মে ঈসা (আ:)। পবিত্র কোরআনে বলা হয়েছে ঈসা ইবনে মারিয়াম। প্রতি বছরের ন্যায় আবারো মহামতি যিশুর জন্মতিথি সমাগত। যদিও এই মহামানবের জন্মদিন নিয়ে মতভিন্নতা আছে। রোমানদের হাত ধরে খ্রিষ্ট ধর্ম ইউরোপে প্রবেশের পর ২৫ জানুয়ারিই মহামতি যিশুর জন্ম তিথি পালন করা হয়। রাশিয়াসহ পূর্ব ইউরোপের অর্থডক্সরা ৭ জানুয়ারি বড়দিন পালন করে থাকেন। আর ইসলামি সভ্যতায় ঈসা (আ:) এর জন্ম সময়ের পরিবেশ ও আবহাওয়ার যে বিবরণ পাওয়া যায় তাতে ধারণা করা হয় জুন মাসে বা গ্রিস্মকালেই জন্ম হয়েছিল এই মহামানবের। 

যাই হোক ২৫ ডিসেম্বরই এখন মহাসমারোহে যিশুর জন্ম তিথি পালন করা হয়। বিশ্বজুরেই ক্রিসমাস বা বড়দিন পালনের প্রস্ততি শেষ মুহূর্তে। এবার  বেশ লম্বা ছুটি মিলেছে বড়দিন উপলক্ষ্যে। ২৫ ডিসেম্বর সোমবার হওয়ায় শুক্রবার বিকাল থেকেই ছুটির আমেজ শুরু হয়েছে ইউরোপ আমেরিকায়। পাঁচদিনের টানা ছুটি শেষে বুধবার থেকে কলকারখানা, অফিস আদালত ফের শুরু হবে। 

আমাদের ঈদের ছুটির মতই বড়দিন উপলক্ষ্যে ট্রেন ও বিমানবন্দরগুলোতে এখন ঘর ফেরা মানুষে টইটুম্বুর। কেউ যাচ্ছেন পরিবারের সঙ্গে বড়দিন পালন করতে। আবার অনেকেই লম্বার ছুটির কারণে পরিবার নিয়ে ভিন্ন কোনো দেশে যাচ্ছেন বড়দিন উদযাপন করতে। আজ সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে বড় দিনের অনুষ্ঠান। বুড়ো সান্তাক্লজের উপহারের অপেক্ষায় সবাই।

সাম্য ও ভ্রাতৃত্বের বানী নিয়ে ধরাদামে যিশুর আগমন। প্রাচীন আমেরিয় সমাজ থেকে কালো চুল ও সবুজ চোখের যিশু এসেছিলেন আরবের শ্রেণী বিভাজিত সমাজের ভেদাভেদ তুলে দিতে। নিপীড়ত মানুষের মুক্তির বানী নিয়ে এসেছিলেন যিশু।

স্বভাবই যিশুর বানী সমাজপতি ও অভিজাত শাসকযোষ্ঠীর পছন্দ হয়নি। যে কারণে যিশু দেশান্তরি হয়েছেন। লক্ষ্যনীয় বিষয় হচ্ছে আব্রাহিমিক ধর্মের অধিকাংশ ধর্মপ্রচারকই বাল্যে রাখাল হিসাবে কাজ করেছেন। এবং দেশান্তরি হয়েছেন। ইব্রাহিম (আ:) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (সা:) পর্যন্ত হযরত মুসা (আ:), হযরত ঈসা (আ:), হযরত ইউসুফ (আ:)সহ অনেকেই। সবাই রাখালের কাজ করেছেন। এক সময় নিজভূমি ছাড়তে বাধ্য হয়েছেন শাসক বা অভিজাততন্ত্রের কোপানলে পরে। 

সাম্য ও মানবতার কথা বলে ইব্রাহিম (আ:) ব্যাবিলনের উর থেকে শান্তির বানী নিয়ে আরবের যে জায়গাটিতে গিয়ে থিতু হন তার নামকরন হয় উরুসলোম বা জেরুসালেম। এর অর্থ হচ্ছে উর থেকে শান্তির বার্তা। উর প্রাচীন মোসোপটিমিয় শহর। উর থেকে শুরু হওয়া সাম্য ও মানবতার সেই সফর মদিনায় এসে পূর্নতা লাভ করে ও শেষ হয়। সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তি স্থাপনের এই্ সফরের একগুরুত্বপূর্ন ব্যক্তিত্ব হচ্ছে যিশু বা হযরত ঈসা (আ:)। মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ন ঘটনা হচ্ছে যিশুর জন্ম। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা যিশুর অনুসারী। আর ইসলামের প্রধান চার নবী ও রাসুলের একজন হযরত ঈসা (আ:)। যার প্রতি ঐশি গ্রন্থ নাজিল করা হয়েছিল। ইসলামে হযরত ঈসা (আ:) ও তার মা মারিয়ামকে বিশেষভাবে সন্মানিত করা হয়েছে। হয়রত ঈসার (আ:) নামের সঙ্গে মায়ের নাম যুক্ত করে পবিত্র কোরআনে বলা হয়েছে, ঈসা ইবনে মারিয়াম। আর মারিয়ামকে নিয়ে একটি পূর্নাঙ্গ সুরাই নাজিল করা হয়েছে পবিত্র কোরআন শরীফে। 

ইসলাম বা খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ভিন্নভাবে অনুসরন করলেও ব্যক্তি যিশু বা হযরত ঈসা (আ:) হচ্ছেন আদিম সাম্যের প্রতীক। মহামতি যিশু শান্তির বানী প্রচার করেছেন অজীবন। আগেই বলেছি ঐতিহাসিক বিবরণ বলে যিশুর জন্ম হয়েছিল গ্রীস্মের কোনো এক সময়। তবে এখন যিশুর অনুসারীরা ২৫ ডিসেম্বর যিশুর জন্মতিথি পালন করে থাকেন। রোমানদের হাতে এসে খ্রিষ্ট ধর্মের অনেকে কিছুতেই নতুনত্ব এসেছে। পরিবর্তিত ও পরিমার্জিত হয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বিদের কাছে এই দিনের মাহাত্ম বিশেষ। ইসলামের অনুসারী ও আরবের খ্রিস্টানদের একাংশ মনে করেন ঈসা (আ:) বা যিশুকে সৃষ্টিকর্তা নিজ হেফাজতে নিয়ে গিয়েছেন। তিনি আবার অনুসারীদের মধ্যে ফিরে আসবেন। মানবজাতির মুক্তি ঘটবে। তবে রোমান ক্যাথলিকরা বিশ্বাস করে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এ হিসাবে ফিলিস্তিন বা জেরুসালেমের প্রথম নন্দিত শহীদ যিশু যিনি সাম্য ও মানবতার কথা বলে জীবন দিয়েছিলেন।  যিশুর জন্মভূমি আজ দখলদারদের কবলে। ফিলিস্তিনিরা যিশুর মতই আজ জন্মভূমির জন্য লড়ে যাচ্ছেন। যিশুর মতই প্রান দিয়ে যাচ্ছেন।

নানা সমাজে, দেশে ধর্ম নিয়ে মতভিন্নতা থাকবেই। এসব আলোচনা, সমালোচনা ও বিতর্ককে পাশে রেখে এই মহামানবের জন্মতিথির শুভেচ্ছা সবাইকে।

শুভ বড়দিন।

 

ড. মারুফ মল্লিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন