Logo
Logo
×

অভিমত

রাজনীতির কথকতা

Icon

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

রাজনীতির কথকতা

২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনা নির্বাচনী জনসভায় ভোট চেয়েছেন নৌকার জন্য। নৌকাকে নূহ নবীর নৌকা উল্লেখ করেছেন তিনি। এটা সবাই জানেন ও বোঝেন ধর্মের ব্যাপারে শেখ হাসিনা তথা আওয়ামী লীহের অবস্থান হচ্ছে ‘বগল মে ইট, মুখে শেখ ফরিদ’। অর্থাৎ সুবিধামত ধর্মের ব্যবহার করলেও ধর্মের ওপর আঘাত হানতে এরা সিদ্ধহস্ত। সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে শেখ হাসিনার বক্তব্যের চৌম্বক অংশ।

নৌকা নুহ (আ.) নবীর। এ নৌকায় মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এ নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখনই ক্ষমতায় এসেছে, মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে।

২০০১ সালের নির্বাচনে আমেরিকা আমাদের ক্ষমতায় আসতে দিলো না। কেন দিলো না? কারণ—বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করলো গ্যাস বিক্রি করতে হবে। আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করবে। আমি বলেছিলাম, আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমাদের জনগণের, এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে। জনগণের কল্যাণে ব্যবহার করে যদি ৫০ বছরের রিজার্ভ রেখে অতিরিক্ত থাকে তাহলে বেচবো। তারা খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবে না। তাছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল।’

 ‘২০০১ সালে ক্ষমতায় এলো বিএনপি-জামায়াত জোট। যে বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোট চুরি করেছিল। ভোট চুরির অপরাধে এ দেশের মানুষ আন্দোলন করে ওই খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই ক্ষমতাচ্যুত, ভোটচোর, জনগণের সম্পদচোর বিএনপিকে ক্ষমতায় বসালো ভোট কারচুপির মাধ্যমে। গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। সে ক্ষমতায় গেলে গ্যাস বেচবে। সেজন্য তার পিঠে বাহবা দিয়ে ক্ষমতায় বসালো।

 ‘একটা অনুরোধ আপনাদের কাছে, আজকে সব জায়গায় বোমাবাজি, অগ্নিসন্ত্রাস এবং আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষের জীবন কেড়ে নেবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করতে বলবে- এত সাহস কোথা থেকে পায়?’

‘ওই লন্ডনে বসে (তারেক রহমান) হুকুম দেয় আর কতগুলো লোক নিয়ে এখানে আগুন নিয়ে খেলে। আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পোড়ে এটা তাদের মনে রাখা উচিত।’

‘তারা মনে করেছে, দুইটা আগুন দিলেই সরকার পড়ে যাবে। অত সহজ না। অত ভাত দুধ দিয়ে খাই না, এটাই আমি বলতে চাই।’

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন