১৪ ডিসেম্বর রাজধানী ঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার দেয়া বক্তব্যের চৌম্বক অংশ।
বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। তারা ভোটের অধিকার প্রয়োগ করবে; তারা শান্তিতে বাস করবে উন্নত জীবন পাবে এটাই আমাদের লক্ষ্য।
তারা নাকি জনগণের স্বার্থে কাজ করে, জনগণের জন্য আন্দোলন করে। তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে, গণতন্ত্র বানান করতে পারবে? আর গণতন্ত্র তারা শিখেছে? ওর (তারেক রহমান) বাপ কি গণতন্ত্র দিয়েছিল? ওটাতো কারফিউ গণতন্ত্র ছিল।
শেখ হাসিনা বলেন, এখন তাদের নানা রকম চক্রান্তও শুরু হয়েছে। প্রত্যেকটা নির্বাচনের আগেই চক্রান্ত হয়। কিন্তু এদেশের মানুষের শক্তি হচ্ছে বড় শক্তি, আমি যেটা বিশ্বাস করি। সেই শক্তি আছে বলেই আমরা পরপর একটানা তিনবার ক্ষমতায় আসতে পেরেছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়াকে এখন অনুসরণ করে যাচ্ছে তার ছেলে, যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে।
(তারেক) রাজনীতি আর করবে না কেয়ারটেকার সরকারের সময় ২০০৭ সালে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, এখন বিদেশে বসে হুকুম দিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে।
আমাদের কিছু অতি বামপন্থি এখন ওদের সঙ্গে নেমে পড়েছে। কী রকম আদর্শের বিকৃতি। তারা জামায়াত-শিবির খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে আমাদের বামপন্থি আদর্শবাদীরা।
