নয়াপল্টনে কাল শ্রমিক দলের সমাবেশ বক্তব্য দেবেন তারেক রহমান
মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। আগামীকাল শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকার কোনো সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম। শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকাসহ আশপাশের জেলার নেতা-কর্মীরাও।
আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে দিক নির্দেশনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

