Logo
Logo
×

সংবাদ

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

ভিডিও থেকে নেওয়া ছবি।

আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ায় 'ই বেইল বন্ড' কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি। 

এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন তারেক রহমান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন